লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ রাধাকৃষ্ণ মাথুরের
লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিলেন রাধাকৃষ্ণ মাথুর। আজ লেহতে একটি অনুষ্ঠানে তাঁকে সপথবাক্য পাঠ করান জম্মু ও কাশ্মীর হাই কোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল।
লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিলেন রাধাকৃষ্ণ মাথুর। আজ লেহতে একটি অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান জম্মু ও কাশ্মীর হাই কোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল। ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর পৃথকীকরণের বিলটি পাশ হয়েছিল সংসদের দুটি কক্ষেই। সেই সিদ্ধান্তই আজ কার্যকর করা হল। প্রসঙ্গত, আজ সর্দার বল্লভ প্যাটেলের ১৪৪তম জন্মবার্ষিকী। তাঁকে সম্মান জানাতেই আজ জম্মু ও কাশ্মীরের পৃথকীকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

প্রাক্তন প্রতিরক্ষা সচিব রাধাকৃষ্ণ মাথুরকে লাদাখের এল-জি পদে নিয়োগের ঘোষণা আগেই করা হয়েছিল। তবে জম্মু ও কাশ্মীর পুনর্ঘটন বিলটি আজ থেকে কার্যকর হওয়ায় আজ লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নেন মাথুর। ১৯৭৭ সালের ব্যাচের ত্রিপুরা ক্যাডারের আইএস অফিসার ছিলেন তিনি। এদিকে আজ একই ভাব আজ শ্রীনগরের রাজভবনে জম্মু ও কাশ্মীরের এল-জি হিসাবে শপথ নেবেন গিরীশ চন্দ্র মুর্মু। তাঁকেও শপথবাক্য পাঠ করাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল।
গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিককে বদলি করার ঘোষণা করেছিল কেন্দ্র। ২০১৮ সাল থেকে জম্মু ও কাশ্মীরের গভর্নর ছিলেন তিনি। তাঁর শাসনামলেই ৩৭০ ধারা ও ৩৫এ অনুচ্ছেদ প্রত্যাহার করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।তাঁকে গোয়ায় বদলি করা হয়েছে। তাঁর স্থানেই স্থলাভিষিক্ত হলেন ইউনিয়ন এক্সপেনডিচার সেক্রেটারি গিরীশচন্দ্র মুর্মু।












Click it and Unblock the Notifications