রাজকাজ ছেড়ে বিছানায় দুই যুবতীকে নিয়ে আইএএস, তদন্তের নির্দেশ সরকারের, ভাইরাল ছবি

ঘরের মধ্যে একই বিছানায় এক আইএএস এবং তাঁর সঙ্গে দুই যুবতী। এই নিয়ে বেশকিছু ছবি সম্প্রতি প্রকাশ্যে আসে। তারপরই এই ঘটনা ভাইরাল হয়ে গিয়েছে।

দুই যৌনকর্মীর সঙ্গে বিছানায় আইএএস অফিসারের অশ্লীলভাবে শুয়ে থাকার ছবি এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেট। সম্প্রতি এই ঘটনার বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়। ৫ অগাস্ট এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার। যে ঘরের মধ্যে এই ছবি তোলা হয়েছে তা হোটেলরুম বলেও মনে করা হচ্ছে।

রাজকাজ ছেড়ে বিছানায় দুই যুবতীকে নিয়ে আইএএস, তদন্তের নির্দেশ সরকারের, ভাইরাল ছবি

জানা গিয়েছে ছবিতে থাকা আইএএস অফিসারের নাম নীরজ কুমার। ২০১০ জম্মু ও কাশ্মীর ক্যাডার থেকে তিনি আইএএস হয়েছিলেন। বর্তমানে জম্মু ও কাশ্মীর সরকারের উধমপুর এলাকার উন্নয়ন আধিকারিক হিসাবে কাজ করেন নীরজ। জম্মু ও কাশ্মীর সরকারের এক আইএএস অফিসারের দাবি, নীরজের মহিলাদের প্রতি দূর্বলতা সর্বজনবিদিত। তাই ঘটনায় কেউই অবাক হচ্ছে না। কিন্তু, নীরজ একজন দক্ষ আইএএস বলেও দাবি করেছেন তিনি। দুই মহিলার সঙ্গে নীরজের অশ্লীলভাবে শুয়ে থাকার ছবি প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার পক্ষে কিছু চক্রান্ত থাকতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।

মাস খানেক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক 'হানি ট্র্যাপ' নিয়ে উচ্চ-পদস্থ সরকারি আধিকারিক থেকে শুরু করে সেনাবাহিনী-নৌসেনা এবং বায়ুসেনার অফিসারদের সাবধান করেছিল। সুতরাং, নীরজের ঘটনায় 'হানি ট্র্যাপ'-এর সম্ভাবনাও এক্কেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যে তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে বিছানায় অর্ধনগ্ন হয়ে শুয়ে রয়েছেন নীরজ। আর তাঁর পিঠের উপরে শুয়ে আছেন এক যুবতী। অন্য এক যুবতী নীরজের পাশে ঘুমোচ্ছেন। তিন জনই যে প্রচণ্ড নেশাগ্রস্ত ছিলেন তা তাঁদের পোশাক আশাকের হাল এবং শরীরিক অবস্থা দেখে ঠাহর করা যাচ্ছিল।

রাজকাজ ছেড়ে বিছানায় দুই যুবতীকে নিয়ে আইএএস, তদন্তের নির্দেশ সরকারের, ভাইরাল ছবি

দ্বিতীয় ছবিতে নীরজকে দেখা গিয়েছে বিছানায় অঘোরে ঘুমোতে। তাঁর দু'পাশে দুই যুবতীকেও শুয়ে থাকতে দেখা গিয়েছে। তৃতীয় একটি ছবিতে নীরজকে অপ্রকৃতস্থ বলে মনে হলেও বোঝা যাচ্ছে তাঁর জ্ঞান আছে। এবং তিনি ওয়াকিবহাল যে তাঁর ছবি তোলা হচ্ছে। নীরজের পিছনে শুয়ে থাকা এক যুবতীকে মাথায় আঙুল দিয়ে বিলি কাটতেও দেখা গিয়েছে।

তবে, সবচেয় বেশি ধোঁয়াশা তৈরি হয়েছে তৃতীয় এক ব্যক্তিকে ঘিরে। যিনি ছবিগুলি তুলেছেন। কে এই ব্যক্তি? কেন তিনি নীরজের সেই ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলেছিলেন তা এখনও স্পষ্ট নয়। জানা যায়নি ওই তৃতীয় ব্যক্তির পরিচয়।

রাজকাজ ছেড়ে বিছানায় দুই যুবতীকে নিয়ে আইএএস, তদন্তের নির্দেশ সরকারের, ভাইরাল ছবি

এর আগেও নীরজের এমন এক উদ্দাম যৌনতার ঘটনার খবর জম্মু ও কাশ্মীর সরকারের কানে পৌঁছেছিল। কিন্তু, তার কোনও ভিডিও বা স্থীরছবি পাওয়া যায়নি।

নীরজের ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে জম্মু ও কাশ্মীর সরকার। মুখ্যসচিব বিবি ব্যাস নীরজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও, কাশ্মীর বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি সহমর্মীদের দাবি, নীরজ আইএএস-এর শৃঙ্খলাকে ভেঙেছেন। সুতরাং, কড়া শাস্তি তাঁর প্রাপ্য। এই নিয়ে অবশ্য নীরজের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+