ব্র্যান্ড বিজেপির থেকে অনেক এগিয়ে ব্র্যান্ড নরেন্দ্র মোদী, সমীক্ষা রিপোর্ট

দল শাসিত রাজ্যগুলির সমীক্ষায় যে ফলই আসুক না কেন, কেন্দ্রীয় সরকারের কাজ আর প্রধানমন্ত্রীর ওপর সমীক্ষায় বিজেপির আত্মতুষ্টিতে ভোগারই কথা।

দল শাসিত রাজ্যগুলির সমীক্ষায় যে ফলই আসুক না কেন, কেন্দ্রীয় সরকারের কাজ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর সমীক্ষায় বিজেপির আত্মতুষ্টিতে ভোগারই কথা। আইএএনএস-সিভোটারের স্টেট অফ দ্য নেশন রিপাবলিক ডে সমীক্ষায় দেখা যাচ্ছে ৫৬.৪ শতাংশ মানুষ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কাজে সন্তুষ্ট। আর ৭০ শতাংশ মানুষ ফের মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে চান।

৭০ শতাংশ মানুষ মোদীকে ফের প্রধানমন্ত্রী চান

৭০ শতাংশ মানুষ মোদীকে ফের প্রধানমন্ত্রী চান

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ৭০ শতাংশ মানুষ, যাঁরা বলছেন, যদি সরাসরি ভোট দেওয়ার কোনও অধিকার থাকত, তারা ফের মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতেন। এই সমীক্ষার রিপোর্ট এমন একটা সময়ে এল, যখন দেশ জুড়ে সিএএ বিরোধী বিক্ষোভ চলছে। কোনও কোনও জায়গায় তা হিংসাত্মক রূপ নিয়েছে।

কেন্দ্রীয় সরকারের কাজে সন্তুষ্ট ৫৬.৪ শতাংশ মানুষ

কেন্দ্রীয় সরকারের কাজে সন্তুষ্ট ৫৬.৪ শতাংশ মানুষ

শুধুমাত্র ৫৬.৪ শতাংশ মানুষ খুব বেশি সন্তুষ্টির কথা যেমন বলেছেন, অন্যদিকে ২৩.৮ শতাংশ বলেছেন কিছুটা হলেও সন্তুষ্ট। আর ১৯.৮ শতাংশ বলেছেন তাঁরা সন্তুষ্ট নন।

সব থেকে বেশি সন্তুষ্ট উত্তর পূর্ব

সব থেকে বেশি সন্তুষ্ট উত্তর পূর্ব

সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, যেসব জায়গার মানুষ বিজেপির প্রতি সন্তুষ্টি ব্যক্ত করেছেন, তাঁদের মধ্যে উত্তর পূর্বের সংখ্যাটা সব থেকে বেশি। সেখানকার প্রায় ৮২.১ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা খুবই সন্তুষ্ট বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কাজে। যেখানে জাতীয় গড় হল ৫৬.৪ শতাংশ। এমন কী অবিজেপি শাসিত ছত্তিশগড়ের ৬০.১ শতাংশ মানুষ বিজেপি পক্ষে বলেছেন। অন্যদিকে তামিলনাড়ু, পণ্ডিচেরির মতো রাজ্য বিজেপি বিরোধী।

মোদীতে মগ্ন উত্তরপূর্ব, ওড়িশাও

মোদীতে মগ্ন উত্তরপূর্ব, ওড়িশাও

উত্তর পূর্বের মানুষ যেমন বিজেপিকে পছন্দ করছে, তার থেকেও বেশি তারা মোদীকে পছন্দ করছেন। ৮৩.৭ শতাংশ মানুষ মোদীর কাজে সন্তুষ্ট। সব থেকে উল্লেখযোগ্য করার মতো বিষয় হল ওড়িশার কথা। সেখানকার ৭৯.৫ শতাংশ মানুষ মনে করে প্রধানমন্ত্রী হিসেবে মোদী ভাল কাজ করছেন। সবথেকে কম তামিলনাড়ু, ২৪.১ শতাংশ মানুষ মোদীর কাজ পছন্দ করছেন।

ব্র্যান্ড বিজেপির থেকে এগিয়ে ব্র্যান্ড মোদী

ব্র্যান্ড বিজেপির থেকে এগিয়ে ব্র্যান্ড মোদী

সমীক্ষায় আরও প্রকাশ পেয়েছে, ব্র্যান্ড বিজেপির থেকে এগিয়ে ব্র্যান্ড মোদী। যেখানে ৫৬.৪ শতাংশ মানুষ বলছেন ব্র্যান্ড বিজেপির কথা, সেখানে ব্র্যান্ড মোদীর কথা বলেছেন ৬২.৩ শতাংশ মানুষ। ২০.৯ শতাংশ বলেছেন কিছুটা হলেও সন্তুষ্ট। আর ১৬.৮ শতাংশ বলছেন তারা সন্তুষ্ট নন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+