Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রানওয়েতে আটকে গেল আইএএফের সি-১৭ গ্লোবমাস্টার, সমস্ত উড়ান বাতিল লেহ থেকে

আইএএফের সি-১৭ গ্লোবমাস্টার রানওয়েতে আটকে যাওয়ার পর সমস্ত ফ্লাইট বাতিল করে দেওয়া হল। মঙ্গলবার লেহ কোনো উড়ান ছাড়েনি। ইন্ডিয়ান এয়ার ফোর্স বা আইএএফ সি-১৭ গ্লোবমাস্টার চণ্ডীগড় থেকে লেহ পর্যন্ত যাত্রা করেছিল। লেহতে নামার পরই তা রানওয়েতে আটকে যায়।

চণ্ডীগড় থেকে লেহ পর্যন্ত পরীক্ষামূলক ভ্রমণের উদ্দেশে যাত্রা করেছিল। তারপর লেহতে সেখানে পৌঁছানোর পর বিমানের কারিগরি ত্রুটি ধরা পড়ে। ফলে রানওয়েতে আটকে যায় যুদ্ধবিমানটি। এর ফলে বিপত্তি বাধে অন্য বিমানের উড়ান নিয়ে। ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার রানওয়েতে আটকে যাওয়ায় সমস্ত উড়ান বাতিল করে দিতে হয়।

Globemaster

এর ফলে লেহ থেকে আসা এবং যাওয়ার সমস্ত উড়ান বাতিল হয়ে যায়। সি-১৭ গ্লোব মাস্টারটি একটি নির্ধারিত রক্ষণাবেক্ষণের জন্য লেহ-তে পৌঁছেছিল। কিন্তু রানওয়েতে আটকে গিয়ে ভারতীয় বিমান বাহিনীর উদ্দেশ্যও সফল হল না, উল্টে বিপত্তি বাধল অন্য উড়ান নিয়ে।

এই সি-১৭ হেভি-লিফ্ট ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট পরিষেবা দিতে কতটা পারদর্শী, তা পরীক্ষা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। লেহ-তে রানওয়েতে আটকে যায়। এই সমস্যা থেকে তাকে বের করার চেষ্টা শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, আগামীকাল অর্থাৎ বুধবার সকালের মধ্যে রানওয়ে থেকে উড়ানের জন্য তা প্রস্তুত করা যাবে।

Globemaster

আইএএফ কর্মকর্তারা বিমানটির সমস্যা মিটিয়ে ফের উড়ানের জন্য প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, সি-১৭ চণ্ডীগড় থেকে লেহ রক্ষণাবেক্ষণের জন্য যাত্রা করেছিল। সেখানে পৌঁছানোর পর বিমানের কারিগরি ত্রুটির কারণে রানওয়েতে আটকে যায় বিমানটি।

বিমান রক্ষণাবেক্ষণ দল তাদের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু তাঁরা এদিন সন্ধ্যা পর্যন্ত তা সারিয়ে উঠতে পারেননি। ফলে পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে ওই রানওয়েতে তেকে বিমানটিকে সরানো সম্ভব হবে। এবং উড়ানের জন্য প্রস্তুত করা যাবে।

প্রতীকী ছবি সৌজন্যে পিটিআই

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+