অভিনন্দনের পাঁজরে চোট, মেরুদণ্ডেও রয়েছে আঘাত, আপাতত থাকবেন হাসপাতালেই
সমস্ত পরীক্ষার পর চিকিতসকেরা জানাচ্ছেন, কোনও জীবাণু অভিনন্দনের শরীরে ঢোকানো না হলেও মারের চোটে বেশ আঘাত লেগেছে উইং কম্যান্ডারের শরীরে।
কেমন আছেন অভিনন্দন বর্তমান? ভারতীয় বায়ুসেনার এই উইং কম্যান্ডার এখন সারা দেশের কাছে নায়ক। তবে চোট নিয়ে পাকিস্তান থেকে ফেরত আসা অভিনন্দনকে নিয়ে আশঙ্কা ছিলই। তাঁর শরীরে কিছু ঢুকিয়ে দেওয়া হয়নি তো? এই আশঙ্কা ছিলই। এই নিয়েই দিল্লির সেনা হাসপাতালে অভিনন্দন ভর্তি হন।

সমস্ত পরীক্ষার পর চিকিতসকেরা জানাচ্ছেন, কোনও জীবাণু অভিনন্দনের শরীরে ঢোকানো না হলেও মারের চোটে বেশ আঘাত লেগেছে উইং কম্যান্ডারের শরীরে। সেই আঘাত সহ্য করেই পাকিস্তানে ছিলেন তিনি।
অভিনন্দনের পাঁজরে আর মেরুদণ্ডে চোট লেগেছে। তা সারতে কিছুদিন সময় লাগবে। ফলে তিনি হাসপাতালেই থাকবেন। প্যারাশুট নিয়ে পাক সীমান্ত পেরিয়ে অধীকৃত কাশ্মীরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানে পাক জনতার হাতে প্রহৃত হওয়ার পর সেদেশের সেনা উদ্ধার করে অভিনন্দনকে নিয়ে যায়।












Click it and Unblock the Notifications