শ্রীনগরে নিজের বেসক্যাম্পে ফিরলেন 'যোদ্ধা' অভিনন্দন
পাকিস্তানের মাটিতে আপৎকালীন পরিস্থিতিতে তিনি অবতরণ করতে বাধ্য হন ভারতীয় বায়ুসেনার উইং কামান্ডারর অভিনন্দন ।
পাকিস্তানের মাটিতে আপৎকালীন পরিস্থিতিতে তিনি অবতরণ করতে বাধ্য হন ভারতীয় বায়ুসেনার উইং কামান্ডারর অভিনন্দন । আর সেই পরিস্থিতিতে পাক সেনার হাতে বন্দি হয়ে এক চরম পরিস্থিতির শিকার হন ভারতীয় বায়ুসেনার এই যোদ্ধা। এরপর পাকিস্তান তাঁকে ভারতের হাতে তুলে দেয়। তবে তারপরেও অভিনন্দনের জীবনে চলেছে একাধিক অধ্যায়।

দেশে ফিরতেই তাঁকে বায়ুসেনার হাসপাতালে ভর্তি করা হয়। চলে চিকিৎসা, তথা ডিব্রিফিং এর কাজ। পাকিস্তানে ঘটে যাওয়া সমস্ত ঘটনার তথ্য ভারতীয় বায়ুসেনাকে দেন অভিনন্দন। এরপর তাঁকে ছুটিতে থাকার জন্য বলা হয়। কিন্তু চেন্নাইয়ের বাড়ি না গিয়ে অভিনন্দন ফিরে গিয়েছেন শ্রীনগরে নিজের স্কোয়াডে।
১২ দিন আগেই অভিনন্দনকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেয় বায়ুসেনা। তবে সেই ছুটির তোয়াক্কা না করেই ফের একবার নিজের স্কোয়াড্রনে ফিরে অভিনন্দন আরও একবার প্রমাণ করলেন তাঁর 'যোদ্ধা'সত্ত্বার কথা।












Click it and Unblock the Notifications