যুদ্ধ বিমানের উড়ানে বাড়তি নজর, ২০০০ পাইলটকে বদলি ফাইটার স্কোয়াডে
যুদ্ধ বিমান উড়ানের উপর বিশেষ নজর দিচ্ছে বায়ুসেনা। প্রায় দু'হাজারেরও বেশি পাইলটকে ফাইটার স্কোয়াডে সামিল করেছে বায়ুসেনা আধিকারিক।
যুদ্ধ বিমান উড়ানের উপর বিশেষ নজর দিচ্ছে বায়ুসেনা। প্রায় দু'হাজারেরও বেশি পাইলটকে ফাইটার স্কোয়াডে সামিল করেছে বায়ুসেনা আধিকারিক। যুদ্ধ বিমান ওড়ানোয় দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাঁদের।

প্রায় ২০০০ পাইলটকে ফাইটার স্কোয়ােড বদলি করেছে বায়ুসেনা। এঁদের মধ্যে অনেকেই বায়ুসেনাপ অন্যান্য বিভাগে কাজ করছিলেন। তাঁদের ফাইটার স্কোয়াডে নিয়োগ করে বিশেষ প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বায়ুসেনা প্রধান নিজে তাঁদের প্রশিক্ষণের উপর নজরদারি চালাচ্ছেন।
মোদী সরকার আসার পরেই বায়ুসেনাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। রাফাল বিমান থেকে শুরু করে একাধিক অত্যাধুনিক যুদ্ধ বিমান বায়ুসেনায় সংযুক্ত করা হয়েছে। অত্যাধুনিক চিনুক হেলিকপ্টারও যুক্ত করা হয়েছে বায়ুসেনায়। প্রসঙ্গত উল্লেখ্য বালাকোট এয়ার স্ট্রাইকের পরেই বায়ুসেনায় বাড়তি নজর দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।












Click it and Unblock the Notifications