ভারতীয় বায়ুসেনা জওয়ানের আত্মহত্যা কর্তব্যরত অবস্থায়, চাঞ্চল্য এলাকা জুড়ে

ভারতীয় বায়ুসেনা জওয়ানের আত্মহত্যা কসৌলিতে

নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা ভারতীয় বায়ুসেনার লিডিং এয়ার ক্রাফ্টস ম্যানের। ২৪ বছরের কৃষ্ণেন্দু চৌধুরীর এই আত্মহনন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হিমাচল প্রদেশের কসৌলি এলাকায়।

ভারতীয় বায়ুসেনা জওয়ানের আত্মহত্যা কর্তব্যরত অবস্থায়, চাঞ্চল্য এলাকা জুড়ে

জানা গিয়েছে, কসৌলির এয়ারফোর্স স্টেশনে কর্তব্যরত অবস্থায় থাকাকালীন এলএসি কৃষ্ণেন্দুর মৃত্যু হয়। যদিও তাঁর মৃতদেহের আশপাশ থেকে কোনও রকমের সুইসাইড লেটার পাওয়া যায়নি। তবে, সোলান এলাকার পুলিশের সুপারিন্টেডেন্ট শিব কুমার জানিয়েছেন, এয়ার ফোর্স স্টেশনে নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন কৃষ্ণেন্দু।

ত্রিপুরার বাসিন্দা , কৃষ্ণেন্দু গোমতি এলাকার নিবাসী ছিলেন। তবে কেন তিনি আচমকা এরকম আত্মহননের রাস্তা বেছে নেন তা নিয়ে রয়েছে সংশয়। আপাতত তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+