চিন সীমান্তের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার, মৃত কমপক্ষে ৫

ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হল ৫ বায়ুসেনা আধিকারিকের। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের কাছে

ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হল ৫ বায়ুসেনা আধিকারিকের। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের কাছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বায়ু সেনা আধিকারিক।

চিন সীমান্তের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার, মৃত কমপক্ষে ৫

এমআই-১৭ ভি-৫ হেলিকপ্টারটি এয়ার মেন্টেনেন্স মিশনে বেরিয়েছিল বলে সূত্রের খবর। চিন সীমান্তের কাছে তাওয়াং সেক্টর থেকে ১০০ কিমি দুরে ইয়াংসে এলাকার ওপর দিয়ে ওড়ার সময়েই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।

রাশিয়ায় তৈরি এমআই-১৭ ভি-৫ কার্গো হেলিকপ্টার বিশ্বের অন্যতম অত্যাধুনিক চপার। যেকোনও পরিস্থতিতে উড়তে সক্ষম এই হেলিকপ্টারটিকে মূলত বিপর্যয় মোকাবিলার কাজে লাগানো হয়। চলতি বছরেও গুজরাট ও রাজস্থানে এই হেলিকপ্টারকে ত্রাণ ও উদ্ধারকাজে ব্যবহার করা হয়েছিল।

আগামী রবিবারই ৮৫তম বায়ুসেনা দিবস পালন করা হবে। বৃহস্পতিবারই বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া জানান, শান্তি প্রক্রিয়ার সময়ে সেনা জওয়ানদের প্রাণহানি নিয়েই বেশি চিন্তিত তিনি। পরের দিনই একই ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+