বার বার দুর্ঘটনার কবলে যুদ্ধ বিমান, ‘ফ্লাইং কফিন’ মিগ-২১কে ২০২৫ সালের মধ্যেই দেওয়া হবে অবসর

২০২৫ সালের মধ্যে ভারতীয় বিমান বাহিনী থেকে অবসর নিতে চলেছে মিগ-২১। একের পর এক দুর্ঘটনা বিমান বাহিনীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩০ সেপ্টেম্বরের আরও একটি যুদ্ধ বিমান অবসর নিতে চলেছে বলে ভারতীয় বিমান বাহিনী সূত্রের খবর। ক্রমাগত দুর্ঘটনার জেরে ভারতীয় বিমান বাহিনীর সেনাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তেজসকে ভারতীয় বিমান বাহিনীর অংশ করার দাবি জোরাল হতে শুরু করেছে।

‘ফ্লাইং কফিন’ মিগ-২১কে ২০২৫ সালের মধ্যেই দেওয়া হবে অবসর

বৃহস্পতিবার প্রশিক্ষণের সময় একটি মিগ-২১ বিমান ভেঙে পড়ে। ঘটনায় দুই জন পাইলটের মৃত্যু হয়। রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে বৃহস্পতিবার সন্ধের সময় প্রশিক্ষণের জন্য আকাশে ওড়ে। রাত ৯টা নাগাদ মিগ-২১ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় দুই জন পাইলট গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। দূর থেকে যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা স্থানীয় বাসিন্দারা দেখতে পান। যুদ্ধ বিমানটিতে আগুন লেগে যায়। এলাকায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ছড়িয় ছিটিয়ে রয়েছে।

সোভিয়েত যুগের সিঙ্গল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার ও গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্র্যাফ্ট মিগ-২১। একসময় ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ডে পরিণত হয়েছিল মিগ-২১। কার্গিল যুদ্ধের সময় মিগ-২১ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিমান হামলাকে ব্যর্থ করতে মিগ-২১ এর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু মিগ-২১ বিমান ক্রমাগত দুর্ঘটনার কবলে পড়ছে। যার জেরে বিমান বাহিনীর সেনাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ভারতীয় বিমানবাহিনীর জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। যে যুদ্ধবিমানগুলো আক্রমণ করার পাশাপাশি সেনাদের নিরাপত্তা দিতে পারবে।

মিগ-২১ এত ঘন দুর্ঘটনার কবলে পড়ে যে একে 'ফ্লাইং কফিন' বলেও ডাকা হযে থাকে। এরফলে বিমান বাহিনীতে দ্রুত বড়সড় পরিবর্তনের প্রয়োজন দেখতে পাওয়া গিয়েছে। শত্রুপক্ষের ভয়ের কারণ হবে পাশাপাশি সেনাদের নিরাপত্তা দিতে পারবে, এমন যুদ্ধবিমানের ওপর ভারতীয় বিমান বাহিনী জোড় দিতে শুরু করেছে। মিগ-২১ কে আগেই বিমান বাহিনী অবসর দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু ভারতীয় বিমান বাহিনীতে এলসিএ তেজসের অন্তর্ভুক্তি দেরি হওয়ার কারণেই মিগ-২১ এর অবসরে বিলম্ব হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর পরিসংখ্যান বলছে, গত ছয় দশকে ৪০০টির বেশি মিগ-২১ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। তারফলে প্রায় ২০০ জন পাইলটের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+