ভারত-পাক সীমান্ত জুড়ে চলছে বায়ুসেনা মহড়া, জারি উচ্চ সতর্কতা

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে রাজস্থানের বিকানের পর্যন্ত সীমান্ত ঘেঁষা ১৮টি বায়ুসেনা ঘাঁটি উরি হামলার পরবর্তী সময়ে অনেক বেশি তৎপর হয়ে উঠেছে। এই ঘাঁটিগুলিতে বায়ুসেনার ঘনঘন মহড়া চলছে। পশ্চিমের বাহিনীকে সদা প্রস্তুত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পশ্চিমী বায়ুসেনা ঘাঁটিগুলিকে আরও বেশি করে প্রস্তুতিতে রাখতেই এই মহড়া বলে মনে করা হচ্ছে। শ্রীনগর থেকে বিকানের পর্যন্ত সীমান্তে এই বায়ুসেনা মহড়া আরও তীব্র হবে বলেই সেনা সূত্রে আভাস পাওয়া গিয়েছে।

ভারত-পাক সীমান্ত জুড়ে চলছে বায়ুসেনা মহড়া, জারি উচ্চ সতর্কতা

চারদিনের এই মহড়া মূলত প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবেই দেখা হচ্ছে। কমব্যাট এয়ার পেট্রোল অ্যান্ড পিএডি-জিডি (প্যাসিভ এয়ার ডিফেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিফেন্স) অপারেশনই চলছে মূলত। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, উরি হামলার আগের সপ্তাহেও এই ধরনের মহড়া চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার পশ্চিমী কম্যান্ড।

জানা গিয়েছে, একই মাসে, আরও স্পষ্ট করে বলতে গেলে পরপর দুটি সপ্তাহে এই ধরনের বায়ুয়েনা মহড়া আগে কোনওদিন কেউ দেখেছেন কিনা মনে করতে পারছেন না সেনা বিশেষজ্ঞরাই। আরও আশ্চর্যের, সীমান্তের ওপারে পাকিস্তানি বায়ুসেনার মহড়া চলাকালীনই এপারেও মহড়া চালানো হচ্ছে।

সেনা সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরেই উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে ধাপে ধাপে অনেকগুলি বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেখানে উপস্থিত ছিলেন এনএসএ প্রধান অজিত ডোভাল, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর সহ অনেকে।

পশ্চিমের এয়ার কম্যান্ড এয়ার মার্শাল এসবি দেও নিজে বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে ঘুরছেন। সেনার দক্ষিণ-পশ্চিম কম্যান্ডের প্রধান, পশ্চিম কম্যান্ডের প্রধান, উত্তরের কম্যান্ডের প্রধানরা সকলে মিলে পরিস্থিতি নজরে রাখছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+