কংগ্রেস জিতলে দলিত মুখ্যমন্ত্রী পেতে পারে কর্ণাটক, কী বলছেন সিদ্দারামাইয়া
কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, কংগ্রেস হাইকম্যান্ড যদি কোনও দলিতকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চায় তাহলে তিনি তা মেনে নেবেন।
কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে মঙ্গলবার। কংগ্রেস না বিজপি কারা এবার মসনদে বসবে তা নিয়ে সারা দেশের আগ্রহ তুঙ্গে। এবার কর্ণাটক বিধানসভা ত্রিশঙ্কু হতে চলেছে বলে প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষায় তুলে ধরা হয়েছে। তবে সবকটি দলই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, কংগ্রেস হাইকম্যান্ড যদি কোনও দলিতকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চায় তাহলে তিনি কোনও প্রতিবাদ করবেন না।

এক কন্নড় সংবাদ চ্যানেলেন সিদ্দারামাইয়া বলেছেন, দলিত কোনও নেতা মুখ্যমন্ত্রী হলে তিনি মেনে নেবেন। তবে তার আগে দলকে সকলের সঙ্গে কথা বলতে হবে। যদি একচ্ছত্রভাবে দল কাউতে নেতা বাছে তার নেতিবাচক প্রভাব পড়বে।
ঘুরিয়ে সিদ্দারামাইয়া স্পষ্ট করে দিয়েছেন যে, প্রদেশ নেতাদের সঙ্গে কথা না বলে দলীয় নেতৃত্ব একচ্ছত্র সিদ্ধান্ত চাপালে তা মানা হবে না। কর্ণাটক প্রদেশ নেতারা যা বলবেন, তা হাইকম্যান্ডকে শুনতে হবে। এমনটাই দাবি করেছেন সিদ্দারামাইয়া।
সিদ্দারামাইয়া চামুণ্ডেশ্বরী ও বাদামি দুই বিধানসভা আসন থেকে লড়েছেন। তিনি জানিয়েছেন, এবারের ভোটই তাঁর শেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হল। আর কোনওদিন তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে আজীবন সামাজিক ন্যায়বিচারের জন্য লড়ে যাবেন। এবারের ভোটে কংগ্রেস ১২০টির বেশি আসন পাবে বলেও দাবি করেছেন সিদ্দারামাইয়া। এখন দেখার তাঁর দাবি কতটা সত্যি হয়।












Click it and Unblock the Notifications