পুত্র রাহুলকে মসনদে বসিয়ে অবসরের পথে মা সনিয়া

এদিন রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন সনিয়া গান্ধী।

রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি পদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন আর একদিন পরে। তার আগে এদিন রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন সনিয়া গান্ধী। কংগ্রেস সভাপতি পদে ১৯ বছর দলের দায়িত্ব সামলে শুধু পদ থেকেই নয়, রাজনীতি থেকেই বিদায় নিতে চাইছেন সনিয়া।

পুত্র রাহুলকে মসনদে বসিয়ে অবসরের ইঙ্গিত মা সনিয়ার

এদিন এক মন্তব্যের প্রেক্ষিতে তিনি শুধু বলেছেন, "আমার এখন কাজ অবসর গ্রহণ করা।" ব্যস এর বেশি আর নিজেকে ভাঙেননি সনিয়া।

সোমবার কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীর নাম ঘোষণা করে কংগ্রেস। মা সনিয়ার কাছ থেকে গান্ধী-নেহরু পরিবারের ষষ্ঠ প্রজন্ম হিসাবে দায়িত্ব বুঝে নেবেন রাহুল। ২০১৩ সালে তিনি দলের সহ সভাপতির পদ গ্রহণ করেন।

এদিকে সনিয়া গান্ধী ১৯ বছর আগে যখন দলের দায়িত্ব নেন তখন কংগ্রেস খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে। দলের হাল ধরতে সনিয়া দায়িত্ব কাঁধে তুলে নেন।

রাজীব গান্ধীর মৃত্যুর পরে ১৯৯১ সালে কংগ্রেসের দায়িত্ব নিতে অস্বীকার করেন সনিয়া। তখন পিভি নরসীমা রাও দলের নেতা ও প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সালে নির্বাচনে হারার পরে মাধবরাও সিন্ধিয়া, রাজেশ পাইলট, নারায়ণ দত্ত তিওয়ারি অর্জুন সিং, পি চিদাম্বরম, জয়ন্তী নটরাজনের মতো অনেকে তৎকালীন দলের সভাপতি সীতারাম কেশরীর বিরুদ্ধে বিদ্রোহ করেন।

তারপরই ১৯৯৭ সালে কলকাতায় দলের প্লেনারি সেশনে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন সনিয়া। তারপরে ১৯৯৮ সালে দলের সভানেত্রী হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+