'আমার যাওয়া উচিত মনে হলেই যাব', রাজ্যসভায় উপস্থিতি নিয়ে বললেন রঞ্জন গগৈ
'আমার যাওয়া উচিত মনে হলেই যাবো', রাজ্যসভায় উপস্থিতি নিয়ে বললেন রঞ্জন গগৈ
দীর্ঘদিন ধরে ভারতীয় বিচারব্যবস্থার সর্বোচ্চ পদে দায়িত্ব সামলেছেন তিনি। চরম বিতর্কিত রাম জন্মভূমি সংক্রান্ত মামলার রায়দানেও প্রভূত ভূমিকা রয়েছে তাঁর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার কয়েকমাস পরে রাজ্যসভায় যোগ দিয়ে ফের বিতর্কে জড়িয়েছেন। কথা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের। এবার রাজ্যসভায় তাঁর উপস্থিতির হার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কী নিয়ে বিতর্ক?
বিতর্ক শুরু হয় দেশের সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতির রাজ্যসভায় যোগদান নিয়ে। ২০২০ সালে রাজ্যসভায় যোগদান করেছিলেন রঞ্জন। কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মনোনীত করেছিলেন তাঁকে৷ অনেকেই অভিযোগ করেছিলেন, প্রাক্তন বিচারপতি বিজেপির দ্বারা বরাবরই প্রভাবিত, তাই রাজ্যসভায় স্থান পেয়েছেন। তবে সেই সময় উত্তর পূর্ব ভারতের মানুষের উন্নয়নের কথা শোনা গিয়েছিল রঞ্জনের মুখে। বিতর্কের মুখে রঞ্জন বলেছিলেন, তিনি রাজ্যসভার পদ স্বীকার করেছেন শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের মানুষের সমস্যা তুলে ধরতে। তাছাড়া দেশের বিচারব্যবস্থায় যে ত্রুটি রয়েছে তাও তুলে ধরতে চেয়েছেন তিনি।

তথ্য কী বলছে?
কিন্তু হিসেব একেবারে অন্য কথা বলছে। গত বছর রাজ্যসভার পদ পাওয়ার পর থেকে তাঁর উপস্থিতির হার মাত্র ১০ শতাংশ৷ কিন্তু এত কম উপস্থিতি কেন? একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রঞ্জন বলেন, 'গত বছর থেকে যে এক - দু'টি সেশন হয়েছে, কোভিডের জন্যই তাতে উপস্থিত থাকতে পারিনি আমি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে বাড়িতেই থাকতে হয়েছে৷ এই সংক্রান্ত একটি চিঠিও দিয়েছি আমি।,

যা বললেন প্রাক্তন প্রধান বিচারপতি!
তিনি আরও বলেন, 'আমি নিজে যখন মনে করব, আমার যাওয়া উচিত। যে বিষয়গুলিতে আমার কথা বলা উচিত মনে করব, আমি তখন অবশ্যই যাবো।' তিনি আরও বলেন, 'আমি রাজ্যসভার একজন মনোনীত সদস্য। কোনও দলের নির্দেশ আমার ওপর প্রযোজ্য নয়৷ আমি ওখানে নিজের ইচ্ছায় যাই, নিজের মর্জিতেই চলে আসি৷ আমি রাজ্যসভার এক স্বাধীন সদস্য'।












Click it and Unblock the Notifications