কেরল লাভ জিহাদ মামলা, মুক্তির কাতর আর্জি হাদিয়ার
বাবার কাছে থাকলে তিনি মরে যাবেন, তাঁকে দ্রুত সেখান থেকে বের করুন। একটি ভিডিও বার্তায় এমনই আর্তি জানালেন কেরলের লাভ জিহাদ মামলার হাদিয়া ওরফে আকিলা অশোকন
বাবার কাছে থাকলে তিনি মরে যাবেন, তাঁকে দ্রুত সেখান থেকে বের করুন। একটি ভিডিও বার্তায় এমনই আর্তি জানালেন কেরলের লাভ জিহাদ মামলার হাদিয়া ওরফে আকিলা অশোকন। সমাজকর্মী রাহুল ইশ্বররের কাছে তিনি এই আর্তি রেখেছেন। কেরল হাইকোর্ট হাদিয়ার সঙ্গে শাফিন জাহানের বিয়ে নাকচ করেছে। তারপর থেকে বাবার কাছেই রয়েছেন হাদিয়া।

গত অগাস্ট মাসের এই ভিডিও হাদিয়া বলছেন, 'আমাকে এখান থেকে বের করুন। এখানে থাকলে আজ নাহয় কাল আমি মরে যাব। আমার বাবা ভীষণ রেগে আছেন, তিনি আমাকে মারধরও করেন'। অবশ্য হাদিয়ার বাবা তাঁর এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, আকিলা ভাল আছে এবং তার সঙ্গে কিছুই হয়নি। সমাজকর্মী রাহুল ইশ্বর কী ভিডিও করেছেন, তা দেখার সময় তাঁর নেই বলে জানিয়েছেন হাদিয়ার বাবা।
এদিকে এই ভিডিও প্রকাশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দ্বারস্থ হয়েছেন হাদিয়ার স্বামী শাফিন। মুখ্য়মন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠিতে তিনি জানিয়েছেন, হাদিয়ার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অপরদিকে সমাজকর্মী রাহুল ইশ্বর জানিয়েছেন, যে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, তা একটা অংশমাত্র। গোটা ফুটেজ তিনি আদালতে জমা দেবেন। আগামী ৩০ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।












Click it and Unblock the Notifications