ঠকেও গিয়ে সমর্থন করবেন মমতাকেই, বলছেন আন্না

আন্না হাজারে
নয়াদিল্লি, ১৪ মার্চ: ১২ মার্চ রামলীলা ময়দানের জনসভায় গরহাজির থাকার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিলেন আন্না হাজারে। বললেন, তাঁকে ভুল বোঝানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেও সমর্থন করতেন, এখনও সমর্থন করেন।

১২ মার্চ রামলীলা ময়দানের জনসভায় মমতার পাশাপাশি হাজির থাকার কথা ছিল আন্না হাজারেরও। কিন্তু তিনি আসেননি। লোক সমাগমও হয়নি তেমন। মেরেকেটি হাজার খানেক লোক ছিল। এর ফলে চরম বিব্রত হতে হয় তৃণমূল নেত্রীকে। সেই সময় বারবার চেষ্টা করলেও আন্না হাজারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত শুক্রবার মুখ খুললেন তিনি।

এদিন একটি সাংবাদিক বৈঠকে এই প্রবীণ গান্ধীবাদী বলেন, "সভার প্রধান উদ্যোক্তা ছিলেন সন্তোষ ভারতী। উনি আমাকে ঠকিয়েছেন। আমি প্রতারক নই। আমায় বলেছিলেন, ওই জনসভা হচ্ছে তৃণমূলের ব্যানারে। তাই লোক হয়নি। দুপুরে আমি খবর পেয়েছিলাম দুই থেকে আড়াই হাজার লোক হয়েছে। অত কম লোক দেখেই যায়নি। তখনই আমার মনে হয়েছিল, কিছু একটা গণ্ডগোল হয়েছে। এটা ধোঁকাবাজি।"

যদিও সন্তোষ ভারতী পাল্টা বলেছেন, "আমি কাউকে ঠকাইনি। আন্নাই ওইদিন আমায় বলেছিলেন, শরীর ভালো নেই। তাই আসবেন না রামলীলা ময়দানে।"

ব্যাপার যাই হোক না কেন, আন্না বুঝেছেন, ওইদিন গরহাজির থাকায় তৃণমূল নেত্রীর সঙ্গে বিস্তর ফাটল তৈরি হয়েছে। ড্যামেজ কন্ট্রোলের জন্য তাই বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করি। দেশের সব মুখ্যমন্ত্রীর মধ্যে উনিই সেরা। ওঁর ত্যাগ, ওঁর চরিত্র, ওর আদর্শকে আমি সম্মান করি। আমি ওঁকেই সমর্থন করছি। ওর দলকে নয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+