আত্মহত্যা করতে চলেছিলেন বিতর্কিত ধর্মগুরু রাধে মা!

মুম্বই, ২৯ সেপ্টেম্বর : সংবাদমাধ্যমে মুখ খুললেন বিতর্কিত ধর্মগুরু রাধে মা। জানালেন পুলিশের সমন পাওয়ার পরে আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিলেন তিনি। [কিটি পার্টির থিমেও এখন 'রাধে মা'!]

পণ সংক্রান্ত বিষয়ে অত্য়াচারের অভিযোগে মুম্বইয়ে মামলা হয়েছে রাধে মা-র নামে। এমনকী এও অভিযোগ উঠেছে যে যৌন চক্র চালান রাধে মা। আর এসবেই গভীরভাবে ব্যথিত রাধে মা আত্মহত্য়া করতে উদ্যত হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি নিজেই। [ধর্মীয় প্রচারের আড়ালে যৌন ব্যবসা চালান 'রাধে মা']

আত্মহত্যা করতে চলেছিলেন বিতর্কিত ধর্মগুরু রাধে মা!

তিনি বলেছেন, "আমি তখন ভেবেছিলাম আমি কি এমন বাজে কাজ করেছি যার জন্য আমার সঙ্গে এসব হচ্ছে? আমি আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম। তবে পরে আমার ভুল ভাঙে।" ভুল করে থাকলে শাস্তির জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন রাধে মা। [ভারতের সেরা ৯ 'ভণ্ড তপস্বী' ও তাঁদের মহান কীর্তি!]

রাধে মা-র অভিযোগ, অভিনেত্রী ডলি বিন্দ্রা তাঁর সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছেন। তাঁর উপর ডলি অত্য়াচার করেছেন বলেও অভিযোগ এই বিতর্কিত ধর্মগুরুর। তাঁর মতে, নয়া রাধে মা হতে চেয়েছিলেন ডলি বিন্দ্রা। সেজন্যই জেনে বুঝে তাঁকে অপদস্থ করার চেষ্টা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+