পানামা পেপারকাণ্ডে বিপাকে পড়ার সম্ভাবনা 'বিগ বি' অমিতাভের
পানাম কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে ইতি মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছে নওয়াজ শরিফকে। সেই পানামা পেপার কাণ্ডে এবার এদেশের অয়কর দফতরের সন্দেহের নজর বিগ বি অমিতাভ বচ্চন
পানাম কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে ইতি মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছে নওয়াজ শরিফকে। সেই পানামা পেপার কাণ্ডে এবার এদেশের অয়কর দফতরের সন্দেহের নজর বিগ বি অমিতাভ বচ্চন। উল্লেখ্য, পানামা পেপার সংক্রান্ত আর্থিক দুর্নীতিতে বলিউডের অনেক বড় বড় নাম যুক্ত রয়েছে বলে খবর। সন্দেহের তালিকায় রয়েছেন অনেক অভিনেতা , রাজনীতিবিদ ও শিল্পপতিও।

দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ,তদন্তকারীদের তালিকায় সবার উপরে নাম রয়েছে অমিতাভ বচ্চনের। এছাড়াও ওই তালিকায় রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, কাজল ও অজয় দেবগণ-সহ বেশ কয়েকজনের নাম। উল্লেখ্য, ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডকে কর ফাঁকির স্বর্গরাজ্য বলা হয়। বিশ্বের নানা প্রান্তের তাবড় ব্যক্তিত্বদের প্রচুর কালো টাকা সেখানে লোকানো রয়েছে। করফাঁকি দিতে এখানেই অনেকে টাকা রাখেন। পানামা পেপারে এই সম্পর্কীয় কয়েকজন ভারতীয় ব্যক্তিত্বদের নাম প্রকাশিত হওয়ায়, তাঁদের ওপর নজর রাখছে আয়কর দফতর।
এক শীর্ষ আধিকারিকের মতে, গোটা আর্থিক তছরুপের বিষয়টি নিয়ে জোরকদমে চলছে তদন্ত। একাধিক দেশ থেকে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও তদন্ত চালানো হচ্ছে। প্রসঙ্গত, পানামা কেলেঙ্কারিতে যুক্ত ৩৩ টি মামলা ইতিমধ্যেই শুরু করেছে আয়কর দফতর।












Click it and Unblock the Notifications