#Demonetisation : সত্তরোর্ধ্ব হলে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কে জমা করা যাবে বিনা যাচাইয়ে

এবার থেকে বয়স ৭০ বছরের বেশি হলে বাতিল নোটে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কে নগদ জমা দেওয়া যাবে। তার জন্য আলাদা কোনও নজরদারি বা যাচাই প্রক্রিয়া হবে না।

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : নোট বাতিলের পর নয়া নিয়মে কোনও ব্যক্তি আড়াই লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কে টাকা জমা দিতে পারেন। তবে এবার থেকে বয়স ৭০ বছরের বেশি হলে বাতিল নোটে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কে নগদ জমা দেওয়া যাবে। তার জন্য আলাদা কোনও নজরদারি বা যাচাই প্রক্রিয়া হবে না।

আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, বাতিল নোট জমা দেওয়া হলে তা শুধু যাচাই করে দেখা হবে, কোনও পরীক্ষা নিরিক্ষা বা নজরদারি হবে না। এই যাচাই প্রক্রিয়া অনলাইনেই হবে। ৭০ বছর বয়স পর্যন্ত কোনও ব্যক্তি আড়াই লক্ষ টাকার বেশি টাকা জমা দিলে আয়ের উৎস শুধু আয়কর দফতরের ওয়েবসাইটে গিয়ে জানিয়ে দিতে হবে।

সত্তরোর্ধ্ব হলে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কে জমা করা যাবে বিনা যাচাইয়ে

যদি কোনও অসামঞ্জস্য না থাকে তাহলে যাচাই প্রক্রিয়া সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু যদি উৎস জানানো না হয়, বা কোনওরকম সন্দেহজনক পার্থক্য থাকে সেক্ষেত্রে বিষয়টিকে পরিস্কার করতে ব্যক্তিবিশেষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হবে।

৭০ বছরের ঊর্ধ্বে ব্যাঙ্কে বাতিল টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আরও কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ৭০ বছর পেরিয়ে গেলে বাতিল নোটে জমা দেওয়া টাকার পরিমান ৫ লক্ষ টাকা করা হয়েছে। ৫ লক্ষ টাকার বেশি হলে সেক্ষেত্রে যাচাই প্রক্রিয়া শুরু হবে। ৭০ বছরের বেশি হলে ৫ লক্ষ টাকার কমে জমা দেওয়ায় কোনও যাচাই প্রক্রিয়াও নেই।

আয়কর আধিকারিকরা জানিয়েছেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই, ই-ভেরিফিকেশন ছাড়া কোনওরকমের তদন্ত বা 'থার্ড পার্টি ভেরিফিকেশন' করা হবে না।

ব্যাঙ্কে জমা টাকার ভিত্তিতে আয়কর দফতর আয়ের উৎস জানতে চাইবে, ইমেল বা এসএমএস-এ অনলাইনে জবাব দিতে বলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+