৬ মেয়ের বিয়েতে ১.৫ কোটি টাকার যৌতুক দিয়ে আয়কর দফতরের নজরে চাওয়ালা

গত ৪ এপ্রিল নিজের ৬ মেয়ের বিয়েতে ১.৫ কোটি টাকার যৌতুক দিয়ে আয়কর দফতরের কড়া নজরে জয়পুরের চাওয়ালা।

জয়পুর, ১৩ এপ্রিল : গত ৪ এপ্রিল নিজের ৬ মেয়ের বিয়েতে ১.৫ কোটি টাকার যৌতুক দিয়ে আয়কর দফতরের কড়া নজরে জয়পুরের চাওয়ালা।

গত সপ্তাহেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে কোঠপুতলির কাছে হাদুয়াটায় রাম গুজ্জর নামে একব্যক্তিকে সবাইকে দেখিয়ে দেখিয়ে জোরে জোরে টাকা গুনতে দেখা যায়। গুজ্জরকে টাকা গুনতে দেখে ভিড় জমে যায়। এবং ভিডিওতেই দেখা যায় তার একটি চায়ের দোকান রয়েছে।

৬ মেয়ের বিয়েতে ১.৫ কোটি টাকার যৌতুক দিয়ে আয়কর দফতরের নজরে চাওয়ালা

এই ভিডিওতেই গুজ্জরকে দেখা যায় মোটা টাকার বান্ডিল পাত্রপক্ষের হাতে তুলে দিতে। এই ভিডিও মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি নজর এড়ায়নি আয়কর দফতরেরও। এই ভিডিওটি দেখে গুজ্জরকে শমন পাঠায় আয়কর দফতর।

আয়কর দফতরের উচ্চপদস্থ আধিকারিকের তরফে জানানো হয়েছে, "আমরা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করব। ওঁর আয়ের বিষয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা হবে। আয়কর রিটার্ন জমা দিয়েছেন কি না তিনি তাও খতিয়ে দেখা হবে। যদি দেখা যায় পাত্রপক্ষকে দেওয়া যৌতুকের টাকা তাঁর হিসাববহির্ভূত সম্পত্তি থেকে দেওয়া হয়েছে তাহলে আয়কর কাটার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। তাঁর আয় সম্বন্ধিত কাগজপত্রও জমা দিতে হবে তাঁকে।"

শুধু আয়কর বা করফাঁকিই নয়, গুজ্জরের বিরুদ্ধে চার নাবালিকা কন্যার বিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। সূত্রের খবর, গুজ্জর নিজের দুই মেয়ের বিয়ের জন্য কার্ড ছাপিয়েছেন। কিন্তু ৪ এপ্রিলের বিবাহ অনুষ্ঠানে বাকি চার মেয়েরও বিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই গুজ্জর ও তাঁর পরিবারের সন্ধান শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তাদের বাড়িতে পুলিশ হানা দিলেও সেখানে কারোর খোঁজ পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+