ইতিহাসের ছাত্র হয়ে সামলাতে হচ্ছে অর্থনীতি! আরবিআই-এর নয়া গভর্নরের প্রতি 'সহানুভূতি' বিজেপি নেতার

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হিসাবে শক্তিকান্ত দাসের নিয়োগের বিষয়ে বিজেপির নেতা জয় নারায়ণ ব্যাসের প্রতিক্রিয়া।

কেন্দ্রের বিজেপি সরকারই তাঁকে নিয়োগ দিয়েছে। মঙ্গলবারই অর্থনীতি নিয়ে তাঁর কাজ করার বিপুল অভিজ্ঞতায় আস্থা প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। অথচ গুজরাতের বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী জয় নারায়ণ ব্যাস আরবিআই-এর নয়া গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের সাফল্য পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, আরবিআইকে সামলাতে গেলে দেশীয় ও আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে প্রগাঢ় জ্ঞানের প্রয়োজন।

rbi, governor, shaktikanta das, centre, government, economy, bank, bjp, gujrat, jay narayan vyas, ব্যাঙ্ক, আরবিআই, গভর্নর, শক্তিকান্ত দাস, কেন্দ্র, সরকার, অর্থনীতি, বিজেপি, গুজরাত, জয় নারায়ণ ব্যাস,

শক্তিকান্ত তামিলনাড়ুর ১৯৮০ ব্যাচের আইএএস অফিসার। একজন আইএএস অফিসার কীভাবে আরবিআই সামলাবেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই বিজেপি নেতা। তিনি জানান, তিনি আইএএস-দের শ্রদ্ধা করেন। সমস্ত বিষয়েই তাঁদের অল্পবিস্তর জ্ঞান রয়েছে। কিন্তু, তাঁর মতে আন্তর্জাতিক মহলে শক্তিকান্তের পূর্বসুরিদের যে গ্রহণযোগ্যতা ছিল, তা থাকবে না নয়া গভর্নরের।

ব্যাস আরও জানান, শক্তিকান্তের জন্য তাঁর কষ্টই হচ্ছে। তিনি ইতিহাসের ছাত্র। আর তাঁকেই সামলাতে হচ্ছে অর্থনীতি। এছাড়া শক্তিকান্তের অবসর খুব বেশি দূরে নয়। এই বয়সে তাঁকে আরবিআই-এর হাল ধরতে হবে। আরবিআই-এর উদ্বৃত্ত ব্যবহার করা হবে কি হবে না - এই রকম জটিল সমস্য়ার সমাধান করতে হবে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+