'জীবন মৃত্যুর লড়াই চলছে', বন্দিদশা থেকে মুক্তি পেতেই কেন্দ্রের কোন 'নির্দেশ' মানার বার্তা ওমরের

'জীবন মৃত্যুর লড়াই চলছে', বন্দিদশা থেকে মুক্তি পেতেই কেন্দ্রের কোন 'নির্দেশ' মানার বার্তা ওমরের

সুপ্রিম কোর্ট কয়েকদিন আগেই কেন্দ্রকে জানিয়ে দেয় যে, কাশ্মীরে বন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বিষয়ে সরকারের সিদ্ধান্ত যেন জানানো হয়। এর আগে ওমরের বোন সারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভাই ও বাবার মুক্তি চেয়ে। এরপর কেন্দ্রের তরফে করোনার আবহে আসে বড়সড় সিদ্ধান্ত।

মুক্তি পেয়েই কেন্দ্রের কাছে কোন দাবি ওমরের

মুক্তি পেয়েই কেন্দ্রের কাছে কোন দাবি ওমরের

এদিন করোনার আবহের মধ্যেই জেল থেকে ছাড়া পেয়ে ওমর আবদুল্লা কেন্দ্রের কাছে আর্জি জানান যাতে বন্দি দশায় থকা সমস্ত কাশ্মীরের আটক নেতাদের ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে ওমরের বাবা ফারুক আবদুল্লাহকে মুক্তি দেয় কেন্দ্র।

কাশ্মীর নিয়ে বড় বার্তা ওমরের

কাশ্মীর নিয়ে বড় বার্তা ওমরের

'আমি বুঝেছি যে জীবন মৃত্যু নিয়ে লড়াই চলছে। আমাদের যেসমস্ত মানুষরা আটক রয়েছেন তাঁদের ছেড়ে দেওয়া হোক।..' এমন বক্তব্যের পাশপাশি ওমর কাশ্মীরে ফের একবার ইন্টারনেট চালু করার জন্য আর্জি জানান সরকারকে।

'সরকারের নির্দেশ মানতে হবে করোনা নিয়ে'

'সরকারের নির্দেশ মানতে হবে করোনা নিয়ে'

এদিন বন্দি দশা থেকে মুক্তি পেয়ে দুপুর দেড়টা নাগাদ তাঁর বাড়ি শ্রীনগরের হরি নিবাসে পৌঁছে যান ওমর। সেখানে সাংবাদিকদের তিনি বলেন , করোনার আবহে কাশ্মীরের বাকি বন্দিদের যেমন ছেড়ে দেওয়ার আর্জি তিনি সরকারের কাছে জানাচ্ছেন, তেমনই তাঁর দাবি সরকারের নির্দেশ এই মুহূর্তে মেনে করোনার বিরুদ্ধে একযোগে লড়াইটাও প্রয়োজন।

৫ অগাস্ট ২০১৯ ও ২৪ মার্চ ২০২০

৫ অগাস্ট ২০১৯ ও ২৪ মার্চ ২০২০

পাবলিক সেফটি অ্যাক্ট লাগু করে গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর সহ একাধিক নেতা নেত্রীকে বন্দি রাখার নির্দেশ দেয় কেন্দ্র। এরপর ২৪ মার্চ ২০২০ সালে মুক্তি পেলেন ওমর । তবে এখনও সেখানে বন্দি দশায় রয়েছেন আরও এক প্রাক্তন কাশ্মীরি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। যার মেয়ে ইলতিজা, ওমরের মুক্তির পর প্রশ্ন তোলেন যে তাহলে কি সমাজ শুধু মহিলাদেরই ভয় পায়?

ক্ষোভ উগড়ে দিলেন ওমর

ক্ষোভ উগড়ে দিলেন ওমর

ওমর আবদুল্লাহ জানিয়েছেন যে, এখনই তিনি কাশ্মীর পরিস্থিতি নিয়ে কিছু বলবেন না। তবে আগামি সময়ে তিনি জানাবেন যে ৫ অগাস্ট থেকে উপত্যকায় কী ঘটেছে! কীভাবে সেখানের অর্থনীতি ভেহে পড়েছে , এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর কী পরিণতি হয়েছে কাশ্মীরের , তা নিয়ে তিনি খুব শিগগির মুখ খুলবেন বলে জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+