ভাগ্নের বোর্ড গেমের খেলনা টাকা এসবিআই এটিএম-এ ঢুকিয়েছিলাম, স্বীকারোক্তি অভিযুক্তর!
এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে খেলনা টাকা বেরনোর ঘটনায় বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় মহম্মদ ইশাকে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ একাধিক তথ্য জানতে পারে।
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে খেলনা টাকা বেরনোর ঘটনায় বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় মহম্মদ ইশাকে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ একাধিক তথ্য জানতে পারে।[পাঞ্জাবে ১ টাকায় বিকোচ্ছে ২ হাজার টাকার নোট!]
ইশা একটি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিল টাকার ভ্যান কোন রুটে এটিএম-এ পৌঁছত তাও সে জানত। আর তারই ফলে কাজ করতে সুবিধা হয় তার।[দিল্লির পরে এবার উত্তরপ্রদেশে জাল ২ হাজারের নোট, লেখা 'ভারতীয় মনোরঞ্জন ব্যাঙ্ক']

ইশা পুলিশকে জানায়, ভাগ্নের বোর্ড গেমের খেলনা টাকার সঙ্গে আসল ২০০০ টাকার নোটের মিল ছিল। সেই দেখেই এটিএম থেকে টাকা হাতানোর ছক কষেছিল সে। এটিএম-এ টাকা ভরার সময় ৪টি আসল ২০০০ নোটের জায়গায় খেলনা টাকাগুলি ভরে দেয় সে।[দিল্লির SBI এটিএম থেকে বেরল 'চিল্ড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'-র ২০০০ টাকার খেলনা নোট!]
প্রথমবার সফল হওয়ায় সে আবারও এই একইভাবে টাকা হাতানোর জন্য নতুন একটি বোর্ড গেম কিনতে চায় এবং এবার তার ইচ্ছে ছিল আরও বেশি পরিমান আসল নোটের জায়গায় খেলনা নোট এটিএম-এ ঢোকানোর। কিন্তু তার আগেই সে ধরা পড়ে যায়।
ধৃত ঈশা পুলিশকে জানিয়েছে, এটিএম থেকে নেওয়া আসল নোট থেকে কিছু টাকা সে খরচ করে দিয়েছে। এই ঘটনায় ইশা একা রয়েছে নাকি অন্য কেউও তার সঙ্গে রয়েছে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এছাড়াও এসবিআই ব্যাঙ্কের থেকেও এবিষয়ে আরও তথ্য জানতে চাইছে তারা।












Click it and Unblock the Notifications