Amit Shah: 'আমি স্বপ্নেও ভাবতে পারি না...', দেখানো হোক! বিতর্কে মুখ খুললেন অমিত শাহ

Amit Shah: আমার সম্পূর্ণ বয়ান দেখানো হোক। কংগ্রেস আমার তথ্য বিকৃত করছে। আম্বেদকর ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমন শানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, আমি স্বপ্নেও ভাবতে পারিনা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করব। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে লোকসভা নির্বাচনের সময় যেভাবে তাঁর বক্তব্যকে এআই দিয়ে বিকৃত করা হয়েছে সেই প্রসঙ্গও এদিন তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি রাজ্যসভায় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে আম্বেদকর নিয়ে কার্যত বিতর্কিত মন্তব্য অমিত শাহ (Amit Shah) করেছেন বলে অভিযোগ। আর এই ইস্যুতে বিরোধীরা একজোট হয়ে লাগাতার আন্দোলনে নেমেছেন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী পদে শাহের ইস্তফা দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন রাহুল গান্ধী-মল্লিকারজুন খাড়গেরা।

Amit Shah

আর এই রাজনৈতিক প্রেক্ষাপটেই এই ইস্যুতে মুখ খুললেন নরেন্দ্র মোদীর ডেপুটি। বলেন, 'দুধ কা দুধ পানি কা পানি' হওয়া প্রয়োজন। আর সেই কারণেই আজ সত্যের মুখোমুখি হয়েছি। যে বক্তব্য আমি রেখেছি তা সবার সামনে দেখানোর চ্যালেঞ্জ এদিন ছুঁড়ে দেন শাহ। একই সঙ্গে কীভাবে এই বিষয়ে কংগ্রেস মিথ্যা ছড়াচ্ছে তাও তুলে ধরেন।

বলেন, দেশের মানুষ কংগ্রেসকে বিশ্বাস করে না। চ্যালেঞ্জ করার জন্য কিছু নেই তাঁদের কাছে। আর সেজন্যেই ভুল পথে কার্যত ভুয়ো ভিডিও দেখিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বলে অভিযোগ।

শাহের কথা, আমি সারা জীবন বাবা সাহেবের দেখানো পথেই হেঁটেছি। অন্যদিকে এদিন একযোগের কংগ্রেসের পাশাপাশি খাড়গেও তীব্র আক্রমণ শানান। বলেন, ভারতরত্ন দেওয়ার বিষয়ে একাধিক সময় কংগ্রেস নেতারা নিজেরাই নিজেদের ভারতরত্ন দিয়েছেন। ১৯৯৫ সালে নেহেরু নিজেকে নিজেই ভারত রত্ন দিয়ে দিলেন। ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী ভারত রত্ন দিলেন।

কিন্তু ভারত রত্ন বাবা সাহেব পেলেন ১৯৯০ সালে। যখন কংগ্রেস ক্ষমতায় ছিলেন না। ক্ষমতায় ছিল বিজেপি সমর্থিত সরকার। এমনকী বাবা সাহেবের ১০০তম জন্মবার্ষিকী উদযাপনও নিষিদ্ধ করা হএয়ছিল বলেও এদিন তীব্র আক্রমণ শানান শাহ।

পাশাপাশি রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে আক্রমণ শানান। বলেন, যিনি সবসময় বাবা সাহেবকে অপমান করে এলেন, আজ তারাই ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

Amit Shah: ঠিক কি বলেছিলেন শাহ?

শাহ বলেন, "অভি এক ফ্যাশন হো গয়া হ্যায় - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। ইতনা নাম আগর ভগবান কা লেতে তো সাত জনম তাক স্বর্গ মিল জাতা"।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+