I.N.D.I.A Bloc Meet: যাচ্ছেন না মমতা-নীতীশ-স্টালিন, পিছিয়ে গেল ইন্ডিয়া জোটের বৈঠক
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের এক কথায় বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। হাতছাড়া হয়েছে রাজস্থান, ছত্তিশগড়। মধ্যপ্রদেশে কিছুই করতে পারেনি কমলনাথরা। কেবলমাত্র তেলেঙ্গানাতেই ক্ষমতা দখল করতে পেরেছে তারা। তারপরেই তড়িঘড়ি ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছিল।
কিন্তু সেই বৈঠক ডাকার পরে শুরু হয়েছিল জল্পনা। কারণ হঠাৎ করে বৈঠক ডাকায় ইন্ডিয়া ব্লকের অনেক নেতাই হাজির থাকবেন না বলে জানিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, জেডিএস সুপ্রিমো নীতীশ কুমার। ডিএমকে সুপ্রিমো এম কে স্টালিন উপস্থিত না থাকার কথা জানিয়েছিলেন।

গতকাল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জানিয়েিছলেন যে তিনি ইন্ডিয়া জোটের বৈঠক সম্পর্কে কিছুই জানেন না। তাঁকে কোনও রকম আমন্ত্রণ জানানো হয়নি। কাজেই তিনি এই মুহূর্তে সেই বৈঠকে যোগ দিতে পারবেন না কারণ তাঁর অন্যান্য কর্মসূচি রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেই জানা যায় জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারও বৈঠকে যোগ দিচ্ছেন না। তিিনও নাকি যেতে পারবেন না বলে খাড়গেকে জানিয়েছেন তার পরেই জল্পনা শুরু হয় যে ইন্ডিয়া জোটে ভাঙন ধরেছে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের ফলাফলের পর আর কেউ যোগ দিতে চাইছেন না এই জোটে এমনি জল্পনা শুরু হয়।
এই বৈঠকে অখিলেশ যাদবও যোগ দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে সেই দিনে বৈঠক হবে না। পিছিয়ে দেওয়া হয় বৈঠক। তবে কবে পরবর্তী বৈঠক হবে তা নিয়ে এখনই কিছু জানানো হয়। মনে করা হচ্ছে লোকসভার শীতকালীন অধিবেশন শুরু পরেই দিল্লিতে বৈঠক করা হবে।












Click it and Unblock the Notifications