Lok Sabha Vote 2024: তলে তলে INDIA জোটের সমর্থন বাড়ছে, প্রথম দফার ভোট শেষ হতেই মিলল বড় ইঙ্গিত

লোকসভা ভোটের প্রথম দফা হয়ে গিয়েছে ২১ টি রাজ্যের ১০২টি কেন্দ্রে হয়েছে ভোটগ্রহণ। প্রথম দফার ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে হিসেব কষা। বিজেপি না কংগ্রেস কার পালে হাওয়া লাগল তা নিয়ে জল্পনার শেষ নেই। বিজেপির জয়ের আস্ফালনের মাঝেই আবার কংগ্রেস সুর চড়িয়েেছ। কংগ্রেস দাবি করেছে, তাঁদের ভোট বাড়ছে।

বিজেপি যেখানে ৪০০ আসন পাওয়ার দাবি করেছে এবার। কংগ্রেস প্রথম দফার ভোটের পরেই দাবি করতে শুরু করেছে বিজেপির হুঙ্কারে বিপরীত ফল হচ্ছে ভোটারদের মধ্যে। ইন্ডিয়া জোটের ভোট বাড়ছে । অর্থাৎ তলে তলে ভোট ব্যাঙ্ক বাড়ছে কংগ্রেস সহ অন্যান্য অবিজেপি দলগুলির।

Lok Sabha Vote 2024

আজ ইন্ডিয়া জোটের মেগা বৈঠক রয়েছে। নেতৃত্বে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার আগে শনিবারদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, বিজেপি দক্ষিণে সাফ হয়ে যাবে। আর উত্তর ভারতেও বিজেপির ভোট ব্যাঙ্ক অর্ধেক হয়ে যাবে।

সূত্রের খবর প্রথম দফার ফোটের পর অনেকে দাবি করতে শুরু করেছেন বিজেপির থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস। তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বিহার উত্তর প্রদেশ এবং রাজস্থানে বিজেপি ভাল ভোট কাটবে কংগ্রেস। একাধির বড় রাজ্যে বিজেপি ভীষণ খারাপ ফলাফল করবে বলে জানিয়েছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন অনেক বিজেপি নেতাই নাকি বলছেন এবার আর মোদী হাওয়া বলে কিছু নেই। সেকারণে তাঁদের বেশি পরিশ্রম করতে হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদীর কোনও প্রচারই তেমন ভাবে উত্তেজনা ছড়াতে পারেনি ভোটারদের মধ্যে। এমনকী তাঁর বার্তাতেও আর সেই জোর নেই বলে দাবি করা হয়েছে। বিজেপির ৪০০ পার দাবি ব্যাক ফায়ার করবে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+