'বাবরি মসজিদ ভেঙেছি বলে আমি অত্যন্ত গর্বিত', ফের নয়া বিতর্কে সাধ্বী প্রজ্ঞা
২৬/১১ মুম্বই হামলায় এটিএস চিফ হেমন্ত করকরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হওয়ার ঘটনার নেপথ্যে তাঁর অভিশাপ ছিল বলে আগেই দাবি করেছিলেন সাধ্বী প্রজ্ঞা সেই ঘটনা নিয়ে রীতিমত তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতি।
২৬/১১ মুম্বই হামলায় এটিএস চিফ হেমন্ত করকরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হওয়ার ঘটনার নেপথ্যে তাঁর অভিশাপ ছিল বলে আগেই দাবি করেছিলেন সাধ্বী প্রজ্ঞা সেই ঘটনা নিয়ে রীতিমত তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতি। এবার ফের একবার বিতর্কে সাধ্বী প্রজ্ঞা। এক সর্বভারতীয় চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে তিনি একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন। গোটা ঘটনায় সাধ্বী প্রজ্ঞাকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন।
|
সাধ্বীর দাবি
বাবরি মসজিদ প্রসঙ্গে সাধ্বীকে প্রশ্ন করা হলে তিনি বলেন,'কেন বিষয়টিকে নিয়ে খারাপ লাগবে? বরং আমরা গর্বিত।..এর ফলে দেশের আত্মসম্মান জেগে উঠেছে । এবার আমরা একটা বড় রাম মন্দির গড়ে তুলব। '

কংগ্রেসকে তোপ
সাক্ষাৎকারে সাধ্বী প্রজ্ঞা জানান, কংগ্রেস দেশে ৭০ বছর রাজত্ব করে কিছুই করতে পারেনি । তাঁর দাবি,' আমাদের মন্দির সুরক্ষিত নয়।.. রামমন্দির এই দেশে তৈরি না হলে , কোন দেশে তৈরি হবে?'

ভোপাল থেকে প্রার্থীপদ নিয়ে বক্তব্য
সাক্ষাৎকারে সাধ্বী প্রজ্ঞা দাবি করেন, 'আমার প্রার্থীপদ সবাইকে জাগ্রত করেছে। প্রত্যেকে বলছেন, তাঁদের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়েছে আমি ভোপাল কেন্দ্রের প্রার্থী হওয়ায়। '

হেমন্ত করকরেকে নিয়ে বিতর্কি মন্তব্য
এর আগে ,শহিদ হেমন্ত করকরেকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন সাধ্বী। তাঁর দাবি ,' হেমন্ত করকরে আমাকে অন্যায়ভাবে অত্যাচার করেছিলেন। আমি বলেছিলাম ওঁর সম্পূর্ণ রাজত্ব শেষ হয়ে যাবে। তাঁর মৃত্যু তাঁর কর্মে হয়েছে। ' পরে এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরে বিরোধীরা। বিষয়টি নিয়ে ক্ষমাও চেয়েছেন সাধ্বী।












Click it and Unblock the Notifications