বিজেপি জোটে বড় ধাক্কা! উত্তরপ্রদেশে মন্ত্রিসভা থেকে মুখ ফিরিয়ে নিলেন রাজভর

উত্তরপ্রদেশের গরমের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়েই ভোট উত্তাপও ক্রমেই বাড়ছে। বেশ কিছুদিন ধরেই যোগী রাজ্যে ক্রমেই বিজেপির জোটের ওপর কালো ছায়া দেখা যায়।

উত্তরপ্রদেশের গরমের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়েই ভোট উত্তাপও ক্রমেই বাড়ছে। বেশ কিছুদিন ধরেই যোগী রাজ্যে ক্রমেই বিজেপির জোটের ওপর কালো ছায়া দেখা যায়। আর এতদিন ধরে যে জল্পনা চলছিল, তাকে সত্যি প্রমাণ করে এবার জোটের সরকার ছেড়ে বেরিয়ে গেলেন সুহেলদেব ভারতীয় জনতা সমাজ পার্টির ওম প্রকাশ রাজভর।

বিজেপি জোটে বড় ধাক্কা! উত্তরপ্রদেশে মন্ত্রিসভা থেকে মুখ ফিরিয়ে নিলেন রাজভর

এদিন , তিনি জানিয়েছেন, উত্তর প্রদেশের যোগী সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন তিনি। বিভিন্ন বিতর্ক পার করে মন্ত্রী পদ ছেড়ে দিয়েছেন রাজভর। গত ১৩ এপ্রিলই তিনি মন্ত্রিসভা ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন রাজভর। তাঁর দাবি, এবার উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নেবে যে তাঁকে সরকারে রাখা হবে কি না। গোটা বিষয়টি এখন যোগী সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এদিকে, ক্ষুব্ধ রাজভর জানিয়েছেন সরকার নিয়ে তাঁর আর কিছু বলার নেই। সরকারের সঙ্গে কোনও যোগ রাখতেই চাইছেন না তিনি। তাঁর দাবি, বিজেপির তরফে তাঁর দলকে ব্যবহার করে ছে়ডে দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+