'শৌচালয়, নর্দমা পরিষ্কার করার জন্য আমি সাংসদ হইনি', ফের খবরে প্রজ্ঞা সিং ঠাকুর

সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে বহুবার খবরে উঠে এসেছেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্তের তালিকায় থাকা প্রজ্ঞার সাংসদ হওয়া ঘিরে একটা সময় তুমুল সরগরম ছিল গোটা রাজনৈতিক মহল।

সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে বহুবার খবরে উঠে এসেছেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্তের তালিকায় থাকা প্রজ্ঞার সাংসদ হওয়া ঘিরে একটা সময় তুমুল সরগরম ছিল গোটা রাজনৈতিক মহল। বিভিন্ন সময়ে বহু বিতর্কিত মন্তব্যের জন্যও লোকসভা নির্বাচন ঘিরে খবরে উঠে আসেন প্রজ্ঞা। এবার সাংসদ হয়ে নয়া মন্তব্যের জেরেও তিনি খবরে।

শৌচালয় পরিষ্কার করার জন্য আমি সাংসদ হইনি, ফের খবরে প্রজ্ঞা সিং ঠাকুর

ভোপালের নবনির্বাচিত সাংসদ প্রজ্ঞা এলাকায় এক ভাষণে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ' তাহলে এটা মাথায় রাখুন..এখানে আমার নর্দমা পরিষ্কার করতে আসিনি। বুঝেছেন?আমরা একদমই আপনার শৌচালয় পরিষ্কার করতে আসিনি। যে কাজের জন্য আমরা এসেছি,আর নির্বাচিত হয়েছি, সেটা আমরা সততার সঙ্গে করব। আমরা এটা আগেও বলেছি। আজও বলছি, আগেও বলব..। '

এরপর তিনি বলেন, একজন সাংসদের কাজ হল বিধায়কদের সঙ্গে হাকে হাত মিলিয়ে এলাকার উন্নতি করা। প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, সাংসদ তহবিলের যা টাকা আসবে তা মানুষের কাজের জন্য ব্যবহার হবে। পাশাপাশি, পার্টির কর্মী ও এলাকাবাসীদের তিনি বলেন, যদি কোনও রকমের দরকার হয়, তাহলে যেন তাঁকে ফোন করা হয়। ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+