৯০০০ বর্গফুটের বাড়ি নিচ্ছেন না কেজরিওয়াল, সরকারকে ছোট বাড়ির জন্য অনুরোধ

৯০০০ বর্গফুটের বাড়িতে যাচ্ছেন না কেজরিওয়াল, সরকারকে ছোট বাড়ির জন্য অনুরোধ
নয়াদিল্লি, ৪ জানুয়ারি: নয়াদিল্লির ভগবান দাস রোডের ঝাঁ-চকচকে আবাসনে 'আম আদমি' মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের উঠে আসা নিয়ে গতকাল থেকেই বিভিন্ন মহলে উঠেছিল সমালোচনার ঝড়। তাই আর পাঁচ কামরার ওই দুটি বিলাসবহুল বাড়িতে যাচ্ছেন না কেজরিওয়াল। সরকারের কাছে ছোট আয়তনের বাড়ির জন্য অনুরোধ করবেন তিনি। শনিবার সবাইকে চমকে দিয়ে এমনটাই জানালেন খোদ নয়া মুখ্যমন্ত্রী।

আবাসন প্রসঙ্গেও জনতার রায়ই গ্রহণ করলেন কেজরিওয়াল

মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন, গাজিয়াবাদের ছোট্ট ফ্ল্যাটে থাকবেন। সুসজ্জিত সরকারি আবাসন নেবেন না। কারণ, তিনি নিজে একজন আমআদমি। কিন্তু ৯০০০ বর্গফুটের ঝাঁ-চকচকে বিলাসবহুল আবাসনে অরবিন্দ কেজরিওয়াল উঠে আসছেন এ কথা রটতেই বিতর্কের মুখে পড়তে হয় সদ্য গতিতে বসা মুখ্যমন্ত্রীকে।

নিজের আম আদমি ইমেজ বজায় রাখতে তাই আর কোনও ঝুঁকি নিলেন না কেজরিওয়াল। সাংবাদিকদের সরাসরি জানিয়ে দিলেন, "৫ কামরার যে বাড়িতে আমার যাওয়ার কথা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আমার শুভানুধ্যায়ী, বন্ধু এমনকী জনগণ চান না আমি পাঁচ কামরার ওই বিলাসবহুল বাড়িতে যাই। আমার কাছে এবিষয়ে বহু ফোন এসেছে। তাই আমি ওই দুটি আবাসন ফিরিয়ে দিচ্ছি। সরকারকে বলব আমার জন্য যেন ছোট আয়তনের কোনও বাড়ি দেওয়া হয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+