'আমি মোদীকে সত্যিই ভালোবাসি', ভোটের আগে প্রধানমন্ত্রী সম্পর্কে চমকপ্রদ বার্তা রাহুলের
পাখির চোখ এই মুহূর্তে লোকসভা নির্বাচন। আর তার আগে কংগ্রেস-বিজেপি যুযুধান দুই পক্ষের রাজনৈতিক লড়াই তুঙ্গে. এদিন সকালে টুইটারের শক্তিশেলবাণে ভোট ময়দান মাত করেছেন প্রধানমন্ত্রী মোদী।
পাখির চোখ এই মুহূর্তে লোকসভা নির্বাচন। আর তার আগে কংগ্রেস-বিজেপি যুযুধান দুই পক্ষের রাজনৈতিক লড়াই তুঙ্গে. এদিন সকালে টুইটারের শক্তিশেলবাণে ভোট ময়দান মাত করেছেন প্রধানমন্ত্রী মোদী। বেলা গড়াতেই চেন্নাইয়ে রাহুল গান্ধী মোদীকে আলিঙ্গনের প্রসঙ্গ তুলে একাধিক বক্তব্য পেশ করেন।

রাহুল জানান, বারবার নরেন্দ্র মোদী তাঁর পরিবারকে নিশানা করেছেন। তাঁর বাবা রাজীব, মা সোনিয়া তথা ঠাকুমা ইন্দিরাকে নিশানা করে বহুবার রাজনৈতিক তোপ দেগেছে বিজেপি। প্রসঙ্গক্রমে রাহুল গান্ধী জানান, 'যে মানুষদের অন্যদের প্রতি ভালোবাসা নেই , আসলে তাঁরা নিজেরাই ভালোবাসা পাননি। প্রধানমন্ত্রী য়েকোনও কারণেই হোক ভালোবাসা পাননি যা তাঁর পাওয়ার কথা ছিল। এই মানুষটি এতটাই রাগী যে বিশ্বের সৌন্দর্য দেকার ক্ষমতা তাঁর নেই। অন্তত আমি তাঁকে ভালোবাসা দেখাই।তবে আমি মন থেকে প্রধানমন্ত্রী মোদীকে ভালোবাসি। আমি মোদীকে বিদ্বেষের চোখে দেখিনা। ' রাহুলকে ওই সভায় যখন দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়, তিনি জানান, দেশে এখন ভয়ের পরিবেশ দেকা দিয়েছে, এত ভয়ের মাঝখানে আর্থিক উন্নতি হয়না।
উল্লেখ্য, এদিন রবার্ট বঢরা থেকে কাশ্মীর প্রসঙ্গ সমস্ত দিক থেকেই মোদী সরকারকে আক্রমণ করতে ছাড়েননি রাহুল। নীরব মোদী প্রসঙ্গেও এদিন তোপ দেগেছেন তিনি। পাশাপাশি, কর্মসংস্থান ও মহিলা সংরক্ষম সহ একাধিক ইস্যুতে রাহুল তোপ দাগেন মোদী সরকারের বিরুদ্ধে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications