ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, শহিদ সিআরপিএফ জওয়ান

ফের আইইডি বিস্ফোরণ ছত্তিশগড়ে। দান্তেওয়াড়ার বোদলির কাছে বিস্ফোরণটি ঘটে। শহিদ হয়েছেন এক সিআরপিএফ জওয়ান।

ফের আইইডি বিস্ফোরণ ছত্তিশগড়ে। দান্তেওয়াড়ার বোদলির কাছে বিস্ফোরণটি ঘটে। শহিদ হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। বিহারের নওদার বাসিন্দা শহিদ জওয়ানের নাম রোশন কুমার। ১৯৫ ব্যাটেলিয়নের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, শহিদ সিআরপিএফ জওয়ান

বুধবার ভোর ৬টা ১৫ মিনিট নাগাদ দান্তেওয়াড়ার-জগদলপুরের মাঝে মেলওয়াহি সিআরপিএফ ক্যাম্পের কাছেই আইইডি বিস্ফোরণটি ঘটে। তদন্তকারীরা জানিয়েছেম আইইডির বিস্ফোরকের তীব্রতা কম থাকার কারণে বড় কোনও ঘটনা ঘটেনি। তবে মাওবাদীরা কীভাবে সিআরপিএফ ক্যাম্পের কাছে আইইডি রেখে গেল এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ফের প্রশ্ন উঠতে শুরু করেছে জওয়ানদের নিরাপত্তা নিয়ে। কয়েকমাস আগেই ছত্তিশগড়ে মাওবাদীদের কনভয় লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছিল মাওবাদীরা। তাতে মারা গিয়েছিলেন বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান। তারপরে ছত্তিশগড়ের নজরদারি আরও বাড়ানো হয়েছিল। তারপরেও এই বিস্ফোরণে ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+