নিয়মিত গোমূত্র পান করলে সেরে যায় কোভিডের ফুসফুস সংক্রমণ, দাবি বিজেপির সাধ্বী প্রজ্ঞার
নিয়মিত গোমূত্র পান করলে সেরে যায় কোভিডের ফুসফুস সংক্রমণ, দাবি বিজেপির সাধ্বী প্রজ্ঞার
উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংয়ের পর এবার আর এক বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর দাবি করলেন এ গোমূত্র সেবনে কোভিডের ফলে হওয়া ফুসফুসের সংক্রমণ নিরাময় হয়। একদিকে যখন দেশ করোনা মহামারির সঙ্গে লড়াই করে চলেছেন ঠিক সেই সেই সময় ফের প্রজ্ঞা ঠাকুর মুখ খুলে বিপাকে পড়লেন।

বিজেপি সাংসদের দাবি, তিনি রোজ গোমূত্র সেবন করেন ৷ তাই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হননি ৷ প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে কোভিডের উপসর্গ নিয়ে তিনি দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন ৷ তবে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে ৷ দলীয় সমাবেশে এসে প্রজ্ঞা ঠাকুর বলেন, 'প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দেয় ৷ আমি রোজ গোমূত্র পান করি ৷ তাই করোনা প্রতিরোধে আমাকে কোনও ওষুধ খেতে হয় না।’ সাংসদ এও বলেন, 'গোমূত্র জীবনদায়ী।’ নিজেকে সাধ্বী হিসেবে দাবি করা প্রজ্ঞা দু’বছর আগে দাবি করেছিলেন দুটি গোজাত দ্রব্যের সঙ্গে গোমূত্র মিশিয়ে পান করে তাঁর ক্যান্সার নিরাময় হয়েছে ৷
এই ধরনের দাবির বিরুদ্ধে গিয়ে আইএমএ জানিয়েছে যে গোবর বা গোমূত্র কোভিড চিকিৎসায় সহায়তা করে এরকম কোনও বৈজআনিক প্রমাণ পাওয়া যায়নি। কোভিড প্রতিরোধে শারীরিক সক্ষমতা বাড়াতেও এই দুইয়ের কোনও ভূমিকার কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ নেই বলে চিকিৎসকদের দাবি ৷ এই মাসের গোড়াতে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেনদ্র সিং দাবি করেছিলেন যে গোমূত্র পান করেন বলে তিনি করোনা ভাইরাস থেকে দূরে রয়েছেন। তিনি এক গ্লাস জলের সঙ্গে গোমূত্র মিশিয়ে খাওয়ার পরামর্শ দেন। গত বছর যখন মহামারি একবারে প্রথম স্তরে ছিল সেই সময় বাংলায় বিজেপি প্রধান দিলীপ ঘোষও কোভিড থেকে সুস্থ থাকতে তিনিও নিয়মিত গোমূত্র পান করার কথা বলেছিলেন ৷












Click it and Unblock the Notifications