'চৌকিদার হতে পারব না, আমি ব্রাহ্মণ', বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ফের খবরে
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির প্রচারের ট্যাগ লাইন ঠিক হয় 'ম্য়ায় ভি চৌকিদার'। সেই ট্যাগ লাইন অনুযায়ী প্রত্য়েক বিজেপি নেতা নিজের নামের আগে 'চৌকিদার' কথাটি লেখেন।
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির প্রচারের ট্যাগ লাইন ঠিক হয় 'ম্য়ায় ভি চৌকিদার'। সেই ট্যাগ লাইন অনুযায়ী প্রত্য়েক বিজেপি নেতা নিজের নামের আগে 'চৌকিদার' কথাটি লেখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেইমত চৌকিদার কথাটি নামের আগে বসিয়েছেন। এরপর বহু বিজেপি নেতা একইভাবে নিজেদের চৌকিদার তকমা দিতে শুরু করেন। তবে চৌকিদার শব্দটি নিজের নামের আগে বসানো নিয়ে আপত্তি রয়েছে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর!

এক তামিল সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুব্রহ্মমণ্যম স্বামী বলেন, 'আমি ব্রাহ্মণ। আমি চৌকিদার হতে পারব না। আমি তাঁদের পড়াতে পারি।সেদিক থেকে আমি চৌকিদারদের জন্য কাজ করব।' বিজেপির এই দুঁদে নেতা তথা বিশিষ্ট আইনজীবী সুব্রহ্মণ্যম স্বামীর এই বক্তব্য ঘিরেই উঠে আসছে বিতর্ক। যেখানে মোদী নিজেকে দেশের চৌকিদার বলে একাধিক জায়গায় বক্তব্য রাখছেন, তার পাল্টা হিসাবে কংগ্রেসের কটাক্ষ উঠে আসছে, সেখানে এরকম দোলাচলের রাজনীতিতে সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্য নিঃসন্দেহে প্রাসঙ্গিক।
এদিকে, গোটা ঘটনায় যদিও বিজেপির তরফে কিছু বলা হয়নি। তবে স্বভাবতই বিজেপি কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে।












Click it and Unblock the Notifications