একদিনের NDTV সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল কেন্দ্র

সর্বভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি ইন্ডিয়ার বিরুদ্ধে একদিনের জন্য সম্প্রচার বন্ধ রাখার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

নয়াদিল্লি, ৭ অক্টোবর : সর্বভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি ইন্ডিয়ার বিরুদ্ধে একদিনের জন্য সম্প্রচার বন্ধ রাখার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২৪ ঘণ্টার এই সংবাদ চ্যানেলটি নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত খতিয়ে দেখার আবেদন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একদিনের NDTV সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত আপাতত স্থগিত

জানা গিয়েছে, এদিন এনডিটিভি-র তরফে সাংবাদিক প্রণয় রায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন। এবং তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। একইসঙ্গে গোটা বিষয়টি খতিয়ে দেখার প্রক্রিয়া চলা পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত রাখার আবেদন জানান।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফে তথ্য ও সম্প্রচার মন্ত্রক সেই দাবি মেনে নিয়েছে। বেঙ্কাইয়া নাইডুর মন্ত্রক জানিয়েছে, নিষেধাজ্ঞার বিষয়টি ফের একবার পর্যালোচনা করে দেখা হবে। ততদিন সম্প্রসারণে নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, এনডিটিভি ইন্ডিয়ায় হিন্দি চ্যানেলে পাঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার সময়ে যেভাবে কভারেজ করা হয়েছিল তার ফলে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জঙ্গিদের হাতে চলে যেতে পারত এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারত, এই কারণে আগামী ৯ নভেম্বর এনডিটিভির সম্প্রচার একদিনের জন্য পুরোপুরি বন্ধ রাখতে হবে বলে নির্দেশ দেয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

গত ২ নভেম্বর এনডিটিভি চ্যানেলের সম্প্রচারে নিষেধাজ্ঞা বিষয়ে জানিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধেই এদিন সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে চ্যানেল কর্তৃপক্ষ। তবে কেন্দ্রের কাছে পাশাপাশি আবেদন করায় আপাতত দুর্যোগ কাটল বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+