আমি অন্য মেটেরিয়াল, মেরুদণ্ডহীন নই! কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অভিষেকের

প্রায় সাড়ে আট ঘন্টা জেরা শেষে বের হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার কয়লা-কাণ্ডে লাগাতার জেরা করা হয় তাঁকে। দু'দফায় জেরা করা হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে।

প্রায় সাড়ে ৯ ঘন্টা জেরা শেষে বের হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার কয়লা-কাণ্ডে লাগাতার জেরা করা হয় তাঁকে। দু'দফায় জেরা করা হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। কার্যত এদিন দীর্ঘ জেরা শেষে কিছুটা হলেও বিধ্বস্ত হয়ে পড়েন অভিষেক।

উপনির্বাচনের আগে হেনস্তা বলে দাবি অভিষেকের

কিন্তু তাতে ভেঙে পড়তে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, আমি অন্য মেটেরিয়াল। খুব শক্ত। সহজে ভেঙে পড়ি না। এমনকি হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ভাইপো।

জেরা শেষে ইডির দফতরের বাইরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। তাঁর দাবি, শুধুমাত্র হেনস্তা করা হচ্ছে। ১৫০০ কিমি দূরে নিয়ে আসা হচ্ছে। এমনকি এদিন অভিযোগ প্রমাণ হলে মৃত্যুবরণ পর্যন্ত করবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বলেন, আমি তৃণমূল কংগ্রেস করি বলে চোর। আর যারা বিজেপি করছে তাঁরা সাধু। অভিষেক বলেন, আজ যারা সারদা-নারদা- রোজভ্যালি নিয়ে গলা ফাটাচ্ছে তাঁদের টাকা নিতে দেখা গিয়েছে, সুদীপ্ত সেন তাঁদের বিরুদ্ধে অভিযোগ করছেন। কিন্তু তাঁদের ইডি-সিবিআই কতবার ডেকেছে। তাঁরা তো আজ বিজেপির বড় বড় নেতা।

সিআরপিএফের নিরাপত্তায় জেড-জেড প্লাস নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ায়। নাম না করে এদিন তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীকে। অভিষেকের মতে, এতে মানুষের মধ্যে এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে বলেও আক্রমণ।

অন্যদিকে বিজেপিকে ওয়াশিংমেশিনের ভূমিকায় কাজ করছে বলেও তোপ ডায়মন্ডহারবারের সাংসদের। তবে বিচার ব্যবস্থার প্রতি আমি আস্থাশীল। তদন্তে সবরকম ভাবে সাহায্য করব বলেও জানিয়ে এসেছেন বলে জানিয়েছেন অভিষেক। পাশাপাশি উপনির্বাচন, অধিবেশন চলাকালীনই তাঁকে তলব করা হয় বলেও এদিন অভিযোগ করেন অভিষেক।

কার্যত বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। তাঁর মতে, একদিকে বালিগঞ্জের নির্বাচন রয়েছে আর একদিকে আসানসোলে। আর দেখুন ফের তলব। গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা না পেরে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। আগামীদিনেও বাংলার মানুষ এর জবাব দেবে বলে দাবি অভিষেকের। তবে আমার কোনও কিছু লুকানোর নেই। আগামদিনে ফের ডাকলে আসবেন বলে জানিয়েছেন অভিষেক।

উল্লেখ্য, আজ প্রায় ৯ ঘন্টা জেরা করা হয় অভিষেককে। ইডি সুত্রের খবর, একাধিক বিষয়ে তদন্তকারীরা তাঁকে জেরা করেন। অ্যাকাউন্টের সূত্র ধরেও তাঁকে ইডির আধিকারিকরা জেরা করেন বলে জানা যাচ্ছে। একই সঙ্গে বিনয় মিশ্রের বিষয়েও তথ্য কেন্দ্রীয় তদন্তকারীরা অভিষেকের কাছ থেকে জানতে চান বলে জানা যাচ্ছে। তবে বলে রাখা প্রয়োজন, কয়লা কাণ্ডে এই নিয়ে দুদফায় জেরা করা হল সাংসদকে। তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা করেই এই হেনস্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+