"আমি খুবই খুশি", কেজরিওয়াল জামিন পেতেই টুইট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিহার জেল থেকে তাঁর মুক্তির সম্ভাবনা রয়েছে আজই। আম আদমি পার্টির এক বড় জয় বিজেপির বিরুদ্ধে। এই কথা দিল্লিতে প্রচার শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় খুশি সুপ্রিম কোর্টের এই নির্দেশে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরেই টুইট করেছেন। অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টে। সেই খবরে তিনি খুশি। শুধু তাই নয়, আগামী দফার নির্বাচনগুলির প্রেক্ষাপটে জামিন অত্যন্ত সহায়ক হবে। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন।

গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হন। দিল্লির বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। জেলে বসেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন। এই কথা ঘোষণা করেছিলেন কেজরিওয়াল।
এরপর একাধিকবার জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু জামিন নামঞ্জুর হয়ে যায়। আদালতের নির্দেশে কেজরিওয়ালের ঠাঁই হয় তিহার জেলে। গত দিন আদালতে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের পাওয়ার সম্ভাবনা অনেকটাই প্রখর হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত জামিন মেলেনি। আজ শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিনে জামিন পেলেন কেজরিওয়াল।
I am very happy to see that Shri Arvind Kejriwal @ArvindKejriwal has got interim bail. It will be very helpful in the context of the current elections.
— Mamata Banerjee (@MamataOfficial) May 10, 2024
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন। তাঁর গ্রেফতার পরেই প্রতিবাদ জানিয়ে টুইট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী জনসভা থেকেও কেজরিওয়াল সম্পর্কে বার্তা দিয়েছেন তিনি। কেজরিওয়াল ছাড়া পাবেন। বেশি দিন তাঁকে আটকে রাখা যাবে না। এই কথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল।
এবার জামিন পাওয়ার পরেই টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। "শ্রী অরবিন্দ কেজরিওয়াল @ArvindKejriwal অন্তর্বর্তী জামিন পেয়েছেন দেখে আমি খুবই খুশি। বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে এটা খুবই সহায়ক হবে।" লিখেছেন তৃণমূল সুপ্রিমো।
অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনে প্রচার করতে পারবেন। তাতে কোনও বাধার কথা জানায়নি সুপ্রিম কোর্ট। ফলে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে জোর সওয়াল করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। একথা মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।












Click it and Unblock the Notifications