তিনি সব মন্ত্রীর 'বাপ'! কং শাসিত রাজ্যে সমর্থনকারী বিধায়কের মন্তব্যে চাঞ্চল্য, দেখুন ভিডিও
মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে শাসানি দিলেন সমর্থনকারী বিএসপি বিধায়ক রামাবাই সিং। রাজ্যে কর্নাটকের মতো পরিস্থিতি তৈরি হবে, যদি তিনি এবং তাদের দলের অপর বিধায়ককে মন্ত্রীর পদ না দেওয়া হয়।
মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে শাসানি দিলেন সমর্থনকারী বিএসপি বিধায়ক রামাবাই সিং। রাজ্যে কর্নাটকের মতো পরিস্থিতি তৈরি হবে, যদি তিনি এবং তাদের দলের অপর বিধায়ককে মন্ত্রীর পদ না দেওয়া হয়। মধ্যপ্রদেশের দামোতে এক সভায় বিএসপি বিধায়ক রামাবাই সিং বলেন, মন্ত্রী না করলেও, তিনি ভাল কাজ করবেন। আর কংগ্রেস সরকারকে সমর্থন করায় তিনি সব মন্ত্রীর বাপ। বলেছেন ওই বিধায়ক।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে বিএসপির তরফে নির্বাচিত দুই বিধায়ক হলেন, রামাবাই সিং এবং সঞ্জীব সিম কুশওয়াহা। এই দুই বিধায়ক কংগ্রেস সরকারকে সমর্থন করছেন।
রাজ্যে মায়াবতীর দল সমর্থন দেওয়ার পর থেকেই এই বিএসপি বিধায়ক মন্ত্রীপদের আশায় রয়েছেন। এর আগে রামাবাই সিং বলেছিলেন, কংগ্রেসের উচিত সবাইকে খুশি রাখা। যদি তারা বিএসপিকে মন্ত্রীপদ না দেয়, তাতে শুধু তিনি নন, অন্যরাও সিদ্ধান্তের বিরোধিতা করবেন।
#WATCH BSP MLA from Patharia (MP), Ramabai Singh who had demanded a ministerial berth earlier: Hum ban jaye (Minister) to achha kaam karenge, nahi baney to bhi sahi kaam karenge....... Hum mantriyo ke baap hain, humne hi sarkar banayi hai. (25-1-19) #MadhyaPradesh pic.twitter.com/eJaSIHFEbV
— ANI (@ANI) January 25, 2019
২৩০ সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস পেয়েছে ১১৪ টি আসন। বিজেপি পেয়েছে ১০৯ টি আসন। বিএসপি পেয়েছে দুটি আর এসপি পেয়েছে একটি আসন।
৪ টি আসন পেয়েছে নির্দলীয়রা।












Click it and Unblock the Notifications