ভয় দেখিয়ে, জেলে পুরে আমায় আটকানো যাবে না! প্রশ্ন করেই যাব: রাহুল
Rahul Gandhi: পদবী মামলাতে ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী। আর এরপরেই সংসদ পদ খারিজ হয়ে গিয়েছে তাঁর। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। সত্য কথা বলার জন্যেই এহেন সাজা বলে ইতিমধ্যে জানিয়েছে কংগ্রেস। আর এই বিতর্কের মধ্যেই প্রথম সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী।
আর সেই বৈঠক থেকেই ফের একবার নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন তিনি। শুধু তাই নয়, মুখ বন্ধ করতেই সাংসদ পদ খারিজ বলেও এদিন মন্তব্য করেছেন সোনিয়া পুত্র।

'ভারতের গণতন্ত্র বিপন্ন'
এদিন একাধিক ইস্যুতে কথা বলেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমি বহুবার বলেছি ভারতের গণতন্ত্র বিপন্ন। বারবার তার উপর হামলা হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেস নেতার। শুধু তাই নয়, এর প্রত্যেকদিন নতুন নতুন উদাহারণ সামনে আসছে। এমনকি এর একাধিক উদাহারণও সংসদে দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর। আর তা বলতে গিয়েই ফের একবার আদানি এবং মোদী সম্পর্ক নিয়ে কথা বলেন রাহুল গান্ধী। তাঁর দাবি, নিয়মে বদল ঘটিয়ে আদানিদের বিমানবন্দর দেওয়া হয়েছে। এই বিষয়ে সংসদেও কথা বলেছি। আর তা বলতে গিয়েই রাহুল বলেন, আমি আদানি নিয়ে একটা মাত্র প্রশ্ন করেছিলাম। তবে আমি প্রশ্ন করা জারি রাখব। এবং ভারতের গণতন্ত্রের জন্যে লড়াই করব বলেও জানিয়েছেন রাহুল।

'সত্য ছাড়া কিছুতেই ভয় পাই না'
সংসদ পদ চলে যাওয়াতে তাঁর কোনও আক্ষেপ নেই বলে জানান রাহুল গান্ধী। তাঁর দাবি, "আমি সত্য ছাড়া আর কিছুতে আগ্রহী নই।" এমনকি আমি শুধুই সত্য কথা বলি। আর এটাই আমার কাজ। আর তা জারি রাখব বলে জানান কংগ্রেসের বরখাস্ত এই সংসদ। আর তাতে যদি আমি গ্রেফতারও হয়ে যাই তাহলেও এই বিষয়টি জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। রাহুলের মতে এই দেশ আমাকে সবকিছু দিয়েছে। আর সেজন্যেই আমি এই কাজ করা জারি রাখব বলেই জানিয়েছেন রাহুল।

বিজেপিকে আক্রমণ রাহুলের
নরেন্দ্র মোদীর পাশাপাশি এদিন বিজেপিকেও তীব্র আক্রমণ শানান রাহুল গান্ধী। বলেন, ভারত জোড়ো যাত্রাতে দেওয়া প্রত্যেকটি বক্তব্য আমার দেখে নিন। আমি সবসময়েই বলেছি সমস্ত সমাজ এক। সেখানে ঘৃণা, হিংসার কোনও জায়গা নেই বলেও মন্তব্য করেছি। তবে এটি OBC মামলা কখনও হতে পারে না বলে মত রাহুল গান্ধীর। এটি মোদী এবং আদানি ইস্যু বলে আক্রমণ তাঁর। বিজেপি শুধুমাত্র মনোযোগ সরাতে কাজ করে বলেও অভিযোগ বিজেপির। কখনও ওবিসিদের কথা বলে আবার কখনও বিদেশের কথা বলে।
Recommended Video

গুরুত্বপূর্ণ প্রশ্ন রাহুলের
তবে এদিন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোলেন রাহুল গান্ধী! তাঁর প্রশ্ন, আদানির শেল কোম্পানিতে কে বা কারা ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন? আর তা কখনই আদানির নয় বলেও দাবি তাঁর। যদিও রাহুল গান্ধীর একের পর এক তোপের মুখে এখনও পর্যন্ত স্পিকটি নট বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications