ক্ষমতায় এলে পাঁচ লক্ষ কোটি টাকা তুলবেন নরেন্দ্র মোদী, তোপ কেজরিওয়ালের

কেজরিওয়াল
বারাণসী, ২৩ এপ্রিল: কিছুদিন চুপচাপ থাকার পর ফের গলা চড়িয়ে আসরে নেমে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল। বললেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধীরা বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ছয়লাপ করে দিয়েছেন সারা দেশ। কিন্তু তিনি ফকির। তাই হেলিকপ্টারে চড়ে ঘোরার সামর্থ্যও নেই। সংবাদপত্রে পাতাজোড়া ছবি দেওয়াও সম্ভব নয়। জনগণই ভরসা।

মঙ্গলবার এখানে সমর্থক পরিবেষ্টিত হয়ে মনোনয়ন জমা দিতে যান অরবিন্দ কেজরিওয়াল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানান নরেন্দ্র মোদীকে। লক্ষণীয়, এতদিন কংগ্রেসের ব্যাপারে চুপচাপ থাকলেও এদিন রাহুল গান্ধীকেও বিঁধেছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, কংগ্রেসের সঙ্গে তাঁর বোঝাপড়া আছে, এই অভিযোগ খণ্ডন করতেই রাহুল গান্ধীকে পুরোদস্তুর বেঁধেন তিনি।

তিনি বলেছেন, "কেউ কেউ বলছেন, ভোটের বিজ্ঞাপন বাবদ নরেন্দ্র মোদী পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছেন। রাহুল গান্ধীও পিছিয়ে নেই। আপনারা দেখবেন টিভি, খবরের কাগজ, বিলবোর্ড সব জায়গায় ওঁদের ছবি। যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, তা হলে পাঁচ লক্ষ কোটি টাকা তুলবেন। আর আমি ফকির। আমার অত টাকা নেই। আপনাদের দেওয়া টাকায় আমি ভোটের প্রচার চালাচ্ছি। আপনাদের স্থির করতে হবে, আপনারা কী চাইছেন!"

সুর চড়িয়ে তিনি আরও বলেন, "মানুষ ওঁদের (নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী) দেখতে পান না। শুধু দেখেন, ওঁদের হেলিকপ্টার আকাশে উড়ছে। আপনাদের ঠিক করতে হবে আপনারা হেলিকপ্টারে ওড়া গণতন্ত্র চান নাকি এমন কাউকে চান যিনি গ্রাম, মহল্লায় ঘুরবেন?" প্রসঙ্গত, বারাণসী লোকসভা আসনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আগামীকাল অর্থাৎ ২৪ এপ্রিল নরেন্দ্র মোদী এই কেন্দ্রে মনোনয়ন দাখিল করবেন।

এর আগে কেজরিওয়াল অভিযোগ তুলেছেন, নরেন্দ্র মোদীর রাজত্বে গুজরাতে কোনও উন্নয়নই হয়নি। এ সব মিডিয়ার মিথ্যে প্রচার। এই অভিযোগ খণ্ডন করে পাল্টা বিবৃতি দিয়েছে বিজেপি। আম আদমি পার্টিকে বিদেশ থেকে কারা কত টাকা দিয়েছে, তা জানতে চেয়ে চাপ বাড়িয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+