রাস্তাতে তরুণীকে জীবন্ত পুড়িয়ে হত্যা উত্যক্তকারী যুবকের, ঘটনা ঘিরে চাঞ্চল্য

আরও এক নৃশংসতার ঘটনার মুখোমুখি হল এই দেশ। সেকেন্দ্রাবাদের রাস্তায় জনসমক্ষে তরুণীকে পুড়িয়ে মারল তাঁর প্রাক্তন সহকর্মী

আরও এক নৃশংসতার ঘটনার মুখোমুখি হল এই দেশ। সেকেন্দ্রাবাদের রাস্তায় জনসমক্ষে তরুণীকে পুড়িয়ে মারল তাঁর প্রাক্তন সহকর্মী। সন্ধ্যের আলো আঁধারির রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাইবারসিটি সেকেন্দ্রাবাদে।

রাস্তাতে তরুণীকে জীবন্ত পুড়িয়ে হত্যা উত্যক্তকারী যুবকের, ঘটনা ঘিরে চাঞ্চল্য

মৃত সন্ধ্যারানি সেকেন্দ্রাবাদের একটি সংস্থায় রিসেপশনিস্টের পদে কাজ করতেন। সেই সংস্থাতেই কাজ করতেন তাঁর সহকর্মী কার্তিক। এই কার্তিকই এদিন সন্ধ্যা রানিকে জীবন্ত পুড়িয়ে মারে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদরে বয়ান অনুযায়ী , সন্ধ্যার সঙ্গে রাস্তায় দেখা হয় কার্তিকের। সেই সময়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি ঝামেলার পর্যায়ে চলে যায়। এরপরই অভিযুক্ত কার্তিক , সন্ধ্য়ার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। সন্ধ্যাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাতপাতালে দৌড়ে যান রাস্তা চলতি মানুষ । তবে সন্ধ্যাকে আর শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

সূত্রের খবর, কার্তিক নিজের চাকরী অনেক দিন আগেই ছেড়ে দেয়। আর সন্ধ্যাকেও চাকরী ছাড়তে বলে। পাশপাশি কার্তিককে সন্ধ্যা বিয়ে না করলে তাঁকে খুন করার হুমকিও দিতে থাকে কার্তিক। তবে ঘনটার পর এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত কার্তিক।

কার্তিকের বিরুদ্ধে অভিযোগ, সন্ধ্যার সঙ্গে অফিসে কাজ করার সময় থেকেই নানভাবে তাঁকে উত্যক্ত করত কার্তিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+