হায়দরাবাদে করোনা থাবা, আক্রান্ত ৩০ পড়ুয়া, বন্ধ হয়ে হয়ে গেল বিশ্ববিদ্যালয়
হায়দরাবাদে করোনা থাবা, আক্রান্ত ৩০ পড়ুয়া, বন্ধ হয়ে হয়ে গেল বিশ্ববিদ্যালয়
করোনা থাবা ধীরে ধীরে বাড়ছে। ইতিমধ্যেই একাধিক বিশ্ববিদ্যালয়, কলেজে করোনা ভাইরােসর সংক্রমণ ছড়াতে শুরু করেছে। কর্নাটকের পর এবার হায়দরাবাদে করোনা আক্রান্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন পড়ুয়া। তারপরেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা এলাকায় আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৭০০ ছাত্রছাত্রী এবং শিক্ষকদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

মালকানগিরি জেলার ডেপুিট মেডিকেল অফিসার জানিয়েছিলেন, ২৫ জন ছাত্রছাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। েসকারণে কলেজে এসে ক্লাস করা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অনলাইন ক্লাস শুরু হবে ২৯ নভেম্বর থেকে। অনলাইনেই হবে সেমেস্টার পরীক্ষা। হায়দরাবাদের কাছে বাহাদুর পল্লিতে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পাঁচদিন আগে তেলেঙ্গানার খাম্মাম জেলায় একটি আবাসিক বিদ্যালয়ে ২৯ জন ছাত্রছাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারপরেই জুনিয়র কলেজটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় মেডিকেল কলেজ অফিসার জানিয়েছেন যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁদের পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছেন। প্রায় ৫০০ ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করতেন। অভিভাবকরা অভিযোগ করেছেন অতিরুক্ত ছাত্রছাত্রীকে নিয়ে ক্লাস করানোর জন্যই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁরা। গতমাসেই তেলেঙ্গানায় স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছিল। তার পর থেকে একের পর এক জায়গায় স্কুলে কলেজে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় উদ্বেগ বেড়েছে।












Click it and Unblock the Notifications