গোপনে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত পর্ন সাইটে লাইভ স্ট্রিমিং করে গ্রেফতার

নিজের স্ত্রীকে না জানিয়ে অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করে তা পর্ন সাইটে লাইভ স্ট্রিমিং করে গ্রেফতার হল এক যুবক। পেশায় সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

হায়দ্রাবাদ, ১৪ এপ্রিল : নিজের স্ত্রীকে না জানিয়ে অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করে তা পর্ন সাইটে লাইভ স্ট্রিমিং করে গ্রেফতার হল এক যুবক। পেশায় সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনার শিকার বিবাহিত যুবতীর বয়স ২৮। গত নভেম্বরে তিনি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন। তাঁর এক বন্ধু এই বিষয়টি যুবতীকে অবগত করান। জানান, পর্ন সাইটে তাঁর একটি ভিডিও রয়েছে। সেইসময়ে যুবতী ঘুণাক্ষরেও জানতে পারেননি যে তাঁর স্বামী এই ঘটনার পিছনে রয়েছেন।

স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত পর্ন সাইটে দিয়ে গ্রেফতার

পুলিশ ঘটনার অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে। এই করে থিসারে পৌঁছে যায়। সেখানে এক ব্যক্তিকে জেরা করলে সে জানায়, পর্ন সাইটে লাইভ স্ট্রিমিং থেকে সে ভিডিও রেকর্ড করে তা অন্য একটি পর্ন সাইটে আপলোড করে দিয়েছে।

ঘটনার শিকার মহিলা ও ভিডিও পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে বেডরুমে রাখা ল্য়াপটপ ক্যামেরা দিয়েই ভিডিও রেকর্ড করা হয়েছে। সেদিন স্বামী-স্ত্রী সিনেমা দেখছিলেন। স্বামী ল্য়াপটপ চালিয়ে সিনেমা দেখতে দেখতে দুজনে অন্তরঙ্গ হন। যুবতী বুঝতে পারেননি, সিনেমার পিছনে গোপনে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করা হচ্ছে।

পুলিশ তদন্তে গোটা ঘটনা স্পষ্ট হওয়ার পর দশদিন আগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তার ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত হয়েছে। যাচাই করে দেখা গিয়েছে, অভিযুক্ত একাধিক পর্ন সাইটে ছবি দেখে বেড়াত। এছাড়া তার সেখানে অ্যাকাউন্টও ছিল।

পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্ত নিজের দোষ কবুল করেছে। আপাতত পুলিশ প্রযুক্তিুর সাহায্য নিয়ে গোট অপরাধ ল্যাপটপ থেকেই ঘটানো হয়েছে, এটা প্রমাণে ব্যস্ত রয়েছে। এছাড়া যুবতীর অশ্লীল ভিডিও পর্ন সাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+