হায়দ্রাবাদে ৭ বছরের মেয়েকে ধর্ষণ প্রতিবেশী কিশোরের

হায়দ্রাবাদ, ৪ জুন : ধর্ষণের ক্ষেত্রে নাবালক বা সাবালক বিচার্য নয়। কারণ আট থেকে আশি যেকোনও বয়সের পুরুষের মধ্য়েই ধর্ষণের প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছে।

এদিন যেমন জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে ১৭ বছরের এক নাবালক কিশোর প্রতিবেশী ৭ বছরের একটি মেয়েকে ধর্ষণ করেছে।

হায়দ্রাবাদে ৭ বছরের মেয়ে প্রতিবেশী কিশোরের হাতে ধর্ষিতা


জানা গিয়েছে, গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত কিশোর হায়দ্রাবাদে মজুরের কাজ করে। অভিযোগ, প্রতিবেশী মেয়েটির সঙ্গে সে প্রথমে খেলতে যায়। এরপর মেয়েটিকে ভুলিয়ে বাড়িতে নিয়ে এসে ধর্ষণ করে।

ঘটনার পর ভীত মেয়েটি প্রথমে বাড়িতে কিছু জানায়নি। পরে সে নিজের দিদাকে সব ঘটনা জানালে তিনি মেয়েটির বাবা-মাকে সব বিস্তারিত জানান।

পুলিশ জানিয়েছে, বাবা-মা দুজনেই দিন মজুরির কাজ করেন। ঘটনা জেনেই তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। ধর্ষণের মামলা দায়ের করে ছেলেটির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। গতকাল তাকে গ্রেফতার করে এদিন আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+