'গণধর্ষণে অভিযুক্তরা পুলিশে দিকে গুলি চালায়', তেলাঙ্গানা এনকাউন্টার নিয়ে শামশাবাদের ডিসিপির দাবি

গোটা দেশ থেকে এই মুহূর্তে একযোগে আসছে তেলাঙ্গানা পুলিশের জন্য ভূয়সী প্রশংসা। ২৭ নভেম্বর রাতে সামসাবাদের টোল প্লাজার কাছে যেভাবে তরুণী চিকিৎসকরে গণধর্ষণের পর পুড়িয়ে দিয়ে হত্যা করা হয়, তা নিয়ে টুইটারে সকাল থেকেই একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এদিকে, গোটা ঘটনা নিয়ে তেলাঙ্গানা পুলিশের তরফে প্রতিক্রিয়া দিয়েছেন শামশাবাদ ডিসিপি প্রকাশ রেড্ডি।

কী ঘটেছিল সামসাবাদে?

কী ঘটেছিল সামসাবাদে?

হায়দরাবাদের সামসাবাদে গত ২৭ নভেম্বর রাতে গণধর্ষণ করে খুন করা হয় তরুণী পশু চিকিৎসককে। এরপরই মহম্মদ আরিফ, শিবা সহ ৪ জন অভিযুক্তকে খুঁজে বার করে গ্রেফতার করে পুলিশ। আর সেই ঘটনার পর এদিন ৪ জন অভিযুক্ত এনকাউন্টারে মারা যায়।

সামসাবাদের ডিসিপি কী বলছেন?

সামসাবাদের ডিসিপি প্রকাশ রেড্ডি জানিয়েছেন , সাইবারাবাদ পুলিশ অভিযুক্তদের নিয়ে ঘটনার পুননির্মাণ করতে নিয়ে যায় ৪৪ নং জাতীয় সড়কের উপর। সেখানে পুলিশের অস্ত্র ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় , পুলিশের দিকে গুলি করে অভিযুক্তরা। বাধ্য হয়ে পুলিশকে পাল্টা গুলি করতে হয়। ফলে এনকাউন্টারে মৃত্যু হয় ৪ জনের।

ঘটনাস্থলে প্রচুর পুলিশবাহিনী

রাত ৩ নাগাদ ঘটে যাওয়া এনকাউন্টারের ঘটনার খবর এদিন সকালে আসতেই সকাল থেকেই হায়দরাবাদ পুলিশের বিশাল বাহিনী ৪৪ নং জাতীয় সড়কের আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনাস্থল কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+