প্রাক্তন প্রেমিকার ভিডিও পর্ন সাইটে আপলোড, গ্রেফতার ইঞ্জিনিয়ার
হায়দ্রাবাদ, ৩ জুলাই : বদলা নিতে নিজের ও প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পর্ন সাইটে আপলোড করার অভিযোগে হায়দ্রাবাদে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে গত শনিবার। অভিযুক্তের নাম বি রূপেশ (২৭)। ['দেশি' পর্নোগ্রাফিই বেশি পছন্দ ভারতীয়দের, তালিকার শীর্ষে দিল্লি]
প্রাক্তন প্রেমিকা তার বদলে অন্য এক পুরুষের সঙ্গে বিয়ে করেছেন। এই ঘটনার বদলা নিতেই রূপেশ এই কাজ করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জেনেছে। মেয়েটিকে বদনাম করতে একটি ভিডিও সিডি তাঁর শ্বশুরবাড়িতে পাঠিয়েছে অভিযুক্ত যুবক। [যৌনতার নানা মারপ্যাঁচ শেখাতে খুলল বিশ্বের প্রথম 'পর্ন অ্যাকাডেমি']

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রূপেশ ও ওই মেয়েটি, দুজনেই অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বাসিন্দা। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গিয়ে দুজনের আলাপ হয়। সেই সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায়। তবে কিছুদিন চলার পরে সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন মেয়েটি। ও অন্য একজনকে বিযে করেন। [ক্লাস চলাকালীনই মোবাইলে পর্ন দেখতে ব্যস্ত সপ্তম শ্রেণির ছাত্রী]
এই ঘটনার বদলা নিতেই রূপেশ এমন কাণ্ড ঘটিয়েছে। ঘটনাটির অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত রূপেশকে গ্রেফতার করেছে। রূপেশের বিরুদ্ধে শ্লীলতাহানি ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তবে ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়েছে সে। [এবার পর্ন সিনেমার শুটিং হবে সুদূর মহাকাশে]












Click it and Unblock the Notifications