ভিন ধর্মে বিয়ে, অনার কিলিংয়ের শিকার হলেন হায়দরাবাদের ব্যক্তি, বিচারের দাবি বিজেপির

ভিন ধর্মে বিয়ে, অনার কিলিংয়ের শিকার হলেন হায়দরাবাদের ব্যক্তি, বিচারের দাবি বিজেপির

বুধবার হায়দরাবাদের সরুরনগরের তেহসিলদার অফিসের কাছে বাইকে করে আসা আততায়ী এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনায় অনার কিলিংয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং অন্যান্য সন্দেহভাজনদের আটক করা হয়েছে, যাদের মধ্যে মেয়ের পরিবারের সদস্য রয়েছে।

ভিন ধর্মে বিয়ে, অনার কিলিংয়ের শিকার হলেন হায়দরাবাদের ব্যক্তি, বিচারের দাবি বিজেপির


নাগারাজু ও অশ্বিন সুলতানা (‌ওরফে পল্লবী)‌ গত কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন এবং এ বছরের জানুয়ারিতে তাঁরা বিয়ে করেন। এসিপি পি শ্রীধর রেড্ডি এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, মেয়েটির ভাই ও জামাইবাবু এই বিয়ের বিপক্ষে ছিল। বুধবার রাত ৯টা নাগাদ সরুরনগর তেহসিলদার অফিসের সামনে বাইকে করে আততায়ী এসে নাগারাজুকে ছুরি মেরে হত্যা করে। অভিযোগ ঘটনা ঘটানোর পর তৎক্ষণাত ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় এবং অনেকেই এই ঘটনার পর মৃতদেহের ছবি তোলেন এবং ঘটনার ভিডও করেন তাঁদের ফোনে।

নাগারাজু খুনের জন্য তাঁর পরিবারের সদস্যরা তাঁর স্ত্রীর পরিবারকে দায়ি করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এই ঘটনার পর জেলাজুড়ে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকে। নাগারাজুর পরিবারের এক সদস্য জানিয়েছেন যে নাগারাজুর স্ত্রীয়ের পরিবার তাঁকে খুন করিয়েছে কারণ তাঁরা দু’‌জনে ভিন্ন ধর্মের ছিল। বিল্লাপুরম নাগারাজু (‌২৫)‌ সেকেন্দ্রাবাদের মারেদপল্লিতে বসবাস করতেন এবং পুরনো শহরের মালাকপেটে একটি পরিচিত গাড়ির সোরুমে সেলসম্যানের কাজ করতেন। এই ঘটনার পর বিজেপি প্রতিবাদ শুরু করেছে এবং এই ঘটনায় দোষীদের শাস্তি স্বরূপ বিচারের দাবি করে।

পুলিশ এই ঘটনায় রিপোর্ট দায়ের করেছে এবং তদন্ত শুরু করে দিয়েছে। এসিপি শ্রীধর রেড্ডি জানিয়েছেন যে প্রাথমিকভাবে ঘটনাটি দেখে মনে হচ্ছে নাগারাজু ও তাঁর স্ত্রীয়ের প্রেম করে বিয়ে নিয়েই ঘটনার সূত্রপাত। এসিপি বলেন, '‌আমরা আরও খতিয়ে দেখছি, তদন্তের পরই এই ঘটনায় পাওয়া তথ্য দিতে পারব।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+