ভাসছে রেস্তোরাঁ, ভেসে যাচ্ছে পিক-আপ ট্রাক, হায়দরাবাদের বন্যার ভয়াবহ ভিডিও ঘুরছে সোশ্যাস মিডিয়ায়

ভাসছে রেস্তোরাঁ, ভেসে যাচ্ছে পিক-আপ ট্রাক, হায়দরাবাদের বন্যার ভয়াবহ ভিডিও ঘুরছে সোশ্যাস মিডিয়ায়

রাত সাড়ে আটটা থেকে ১১টার মধ্যে ১২ থেকে ১৩ সেন্টিমিটার বৃষ্টি। ভয়ঙ্কর বৃষ্টিতে প্লাবিত হায়দরাবাদ শহর। রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তা ঘাট জলে থৈ থৈ। জলের তোড়ে ভেসে যাচ্ছে পিক আপ ট্রাক। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে শহরে। শহরের নীচু এলাকা জল জমে গিয়েছে। ২ জন জলের তোড়ে ভেসে গিয়েছে। এখনও তাঁদের খোঁজ পাওয়া যায়নি।

হায়দরাবাদের বন্যার ভয়াবহ ভিডিও ঘুরছে সোশ্যাস মিডিয়ায়

হায়দরাবাদের বন্যার একাধিক ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তারমধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে জলের মধ্যেই রেস্তোরাঁয় বসে খাচ্ছেন সকলে। আরেকটি ভিড়িওতে দেখা গিয়েছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি জলের তোড়ে ভেসে যাচ্ছে। কয়েক ঘণ্টার বর্ষণে হায়দরাবাদ শহরের এমন পরিস্থিতি আগে কখনও হতে দেখা যায়নি। ভয়ঙ্কর সেই পরিস্থিতি। জলের তোড় ভয়ঙ্কর আকার নিয়েছিল শহরে।

প্রবল বর্ষণের কারণে ৮টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে ৬িট বিমান বেঙ্গালুরুতে আর একটি চেন্নাইয়ে এবং অপরটি বিজয়ওয়াড়ায়। গত বছর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেও বন্যায় এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল হায়দরাবাদে। বারবার বৃষ্টির জন্য এই পরিস্থিতি হওয়াকে পুরসভার দিকেই আঙুল তুলেছেন বাসিন্দারা। পুরসভার অপরিকল্পিত নগরায়ণের কারণেই জল বেরোনোর রাস্তা থাকছে না যার জেরে এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে শহরে।

বনস্থলিপূরমের ২ জন জলের তোড়ে ভেসে গিেয়ছে। নালাগুলি উপচে পড়ে প্রবল জলের তোড় তৈরি হয়েছিল যার জেরে তারা ভেসে যান বলে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।সরুরনগরের লিঙ্গোজিগুড়ায় সর্বাধিক বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সেখানে ১৩ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে এই কয়েক ঘণ্টার মধ্যে। নিখোঁজ দুই জনের সন্ধান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Recommended Video

ভাসছে রেস্তোরাঁ, ভেসে যাচ্ছে পিক-আপ ট্রাক, হায়দরাবাদের বন্যার ভয়াবহ ভিডিও ঘুরছে সোশ্যাস মিডিয়ায়

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+