হায়দরাবাদে ফের মুষলধারে বর্ষণ! দুর্যোগ প্রাণ কাড়ল আরও ২ জনের

হায়দরাবাদে ফের শনিবার মুষলধারে বৃষ্টি হয়েছে। এর আগে সপ্তাহের শুরুর দিক থেকেই হায়দরাবাদের প্রবল বর্ষণ শুরু হয়। সেই ঘটনা বাড়ি ধসে মৃত্যু হয় ৯ জনের। এরপর থেকে মৃতের সংখ্যা আরও বাড়ে। শেষমেশ গোটা তেলাঙ্গানায় প্রায় ৫০ জনের মৃত্যুর খবর আসে কেবল বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবের জেরে। এরপর শনিবারের ঘটনা প্রাণ কাড়ল আরও ২ জনের।

হায়দরাবাদে ফের মুষলধারে বর্ষণ! দুর্যোগ প্রাণ কাড়ল আরও ২ জনের

শনিবার সকাল হতেই হায়দরাবাদের উমর কলোনি, বাবানগর, হাফিজ বাবানগর এলাকা কার্যত বানভাসী হয়। মালাকপেটে একজন ৫০ বছর বয়সী ব্যক্তি বানভাসী হয়ে যান। দেওয়াল ভেসে মৃত্যু হয় এক ৫ বছর বয়সী শিশুর। পুলিশ সূত্রের খবর, হায়দরাবাদের একাধিক নিচু এলাকায় জল দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি তৈরি করছে। এলাকাগুলি থেকে মানুষকে উদ্ধার করা হচ্ছে।

এদিকে, তেলঙ্গানায় এর আগে যেভাবে দুর্যোগ পরিস্থিতি গাঢ় হতে শুরু করে , সেদিকে নদর দিয়ে তেলাঙ্গানার কেসিআর সরকার জানায়, ৫০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে রাজ্যে। এরপর নতুন করে শনিবারের বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় আশঙ্কার মেঘ কেসিআর সরকারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+