Hyderabad Fire: ভোটের আগে ভয়ঙ্কর কাণ্ড, দাউ দাউ করে জ্বলছে বহুতল, জনলা দিয়ে ঝাঁপ বাসিন্দাদের

ভোটের মুখে ভয়াবহ অগ্নিকাণ্ড হায়দরাবাদে। নামপল্লিতে একটি বহুতলে আগুন লাগে। ইতিমধ্যেই এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪ দিনের একটি শিশুও রয়েছে। নামপল্লির বাজারঘাটে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে বহুতলের একতলায় আগুন লাগে। তারপরে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে উপরের চারটি তলায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একতলায় একটি গ্যারেজে গাড়ি সারানোর কাজ হচ্ছিল। সেসময় সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। গ্যারেজের মধ্যে ডিজেল এবং দাহ্য পদার্থ জাতীয় দ্রব্য মজুত করা ছিল। সেকারণে আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

Hyderabad Fire

ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছে ২১ জন। তাঁদেরকে হায়দরাবাদের ওসমনিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকে মারা গিয়েছেন। উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর উদ্ধারকাজ শুরু করেছে।

পরিস্থিতি মোকাবিলায় এসেছে উদ্ধারকাজে নেমেছে পুলিশ-দমকলও। পুলিশ জানিয়েছে বহুকতলের মধ্য থেকে এখনও মহিলা এবং শিশুদের বের করে আনা হচ্ছে। গোটা বহুতলের একাধিক ফ্ল্যাট পুড়ে খাক হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+